পাকিস্তানের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ১৬:১৮আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৬:৫৭

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী করোনাভাইরাসে থমকে গেছে ক্রীড়াঙ্গন। একের পর এক প্রতিাযোগিতা স্থগিত করছে ফেডারেশনগুলো। সেই ধারাবাহিকতায় পাকিস্তান সফরও পড়েছে শঙ্কার মুখে। তবে এখনও পাকিস্তানের তৃতীয় ধাপের সফরে না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (বোর্ডের) সিদ্ধান্তের দিকে তাকিয়ে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

আগামী মাসের প্রথম দিনে করাচিতে একমাত্র ওয়ানডে খেলে দ্বিতীয় টেস্ট নামার কথা বাংলাদেশের। এই সফর নিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আজ (শনিবার) সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পাকিস্তান আয়োজক, সিদ্ধান্তটা তারাই নেবে। তারা কী সিদ্ধান্ত নেয়, আমরা সেই অপেক্ষায় আছি।’

করোনার কারণে সফরটি না হওয়ার সম্ভাবনাই বেশি। পাকিস্তান গণমাধ্যম সূত্রে তেমন ইঙ্গিত পাওয়া গেলেও বিসিবি ও পিসিবি এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি। তবে শেষ ধাপের সফরটি যে স্থগিত হয়ে যাচ্ছে, প্রধান নির্বাহীর ইঙ্গিত সেদিকেই, ‘তাদের ঘরোয়া টুর্নামেন্ট পিএসএল থেকে ৯-১০ জন বিদেশি ক্রিকেটার চলে গেছেন। আমরা পাকিস্তানের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছি। আমরা তো সফরকারী দল, যে কোনও সময়ই সিদ্ধান্ত নিতে পারি। ভ্রমণের ব্যাপারে এখন প্রতিদিনই নতুন কিছু নির্দেশনা তৈরি হচ্ছে, কোথাও গেলে করণীয় কী সেটাও নতুন করে বলা হচ্ছে।’

করোনা নিয়ে নিজেদের উদ্বেগের কথাও জানালেন নিজামউদ্দিন, ‘আমরা অবশ্যই এটা নিয়ে উদ্বিগ্ন এবং খুব কাছে থেকে এটা পর্যবেক্ষণ করছি। আমরা প্রত্যাশা করছি, পাকিস্তান ক্রিকেট বোর্ড শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবে।’

করোনাভাইরাসের প্রভাবে মুজিববর্ষ উপলক্ষে মুজিব হ্যান্ড্রেড টি-টোয়েন্টি ম্যাচ দুটিও স্থগিত করেছে বিসিবি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের পর শনিবার ওই সিরিজও স্থগিত করেছে দুই বোর্ড। শ্রীলঙ্কা থেকে ফিরে গেছে ইংল্যান্ড। স্থগিত হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজও। পিছিয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ক্রিকেটের বাইরে ফুটবল, হকি, রাগবি, টেনিস, গলফসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট পিছিয়ে গেছে করোনাভাইরাসের কারণে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী