শাহরুখ খানের স্বাগত

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২০, ১৭:৫৭আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৭:৫৮

শাহরুখ খান করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে প্রায় বিশ্বজুড়ে। ভারতেও করোনা-আক্রান্তের সংখ্যা কম নয়। উপমহাদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবরও এসেছে ভারত থেকে। এ অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৭ দিন পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম মালিক ও বলিউড সুপারস্টার শাহরুখ খান।
এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে। বিসিসিআইয়ের ঘোষণা অনুযায়ী সেটি পিছিয়ে শুরু হবে ১৫ এপ্রিল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাতে শাহরুখ খান বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম। টুইট করে বলেছেন খেলোয়াড়, দর্শক ও সব কর্মকর্তার নিরাপত্তাই সবার আগে। আর ভাইরাসটি যাতে দেশব্যাপী ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সরকারের নির্দেশনাও মেনে চলা হবে বলে জানিয়েছেন বলিউডের ‘বাদশা’।

পিছিয়ে গেলেও আইপিএল সমহিমাতেই আয়োজিত হবে বলে আশাবাদী শাহরুখ, ‘আশা করি ভাইরাসটির বিস্তার কমে যাবে এবং আয়োজন চলতে থাকবে।’

এর আগে বিসিসিআই সভাপতি এবং শাহরুখের ফ্রাঞ্চাইজি কেকেআরের প্রথম অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবারের আইপিএল শুরুর তারিখ পিছিয়ে দিয়ে বলেছেন, মানুষের নিরাপত্তাকেই প্রথমে অগ্রাধিকার দিতে হবে।

আইপিএলের সূচনা পিছিয়ে যাওয়ায় এবার বেশি করে দিনে দুই ম্যাচ দেখা যাবে কি না এমন প্রশ্নে সৌরভ বলেন, ‘ কী ঘটে সেটা আমরা দেখবো। এত শিগগিরই এটির উত্তর দেওয়া যায় না।’

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের