অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ ঘোষণা বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ১৪:২৪আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৫:২৮

সংবাদমাধ্যমে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করেছে বিসিবি। আজ (বৃহস্পতিবার) মিরপুরে সভা শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।

করোনার প্রভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেক ‍প্রতিযোগিতা স্থগিত হয়ে গেছে। এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে বাংলাদেশে মারা গেছেন একজন। বিসিবি তাই কোনও ঝুঁকি নিতে চায়নি। নাজমুল বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমার মনে হয় না ১৫ এপ্রিলের আগে ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা আছে।’

পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সিদ্ধান্তটা নিয়েছেন বোর্ড সভাপতি, ‘করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী যা হচ্ছে, বাংলাদেশেও সেটাই হচ্ছে। সেজন্য সব জায়গাতেই খেলাধুলা বন্ধ ছিল। প্রথম রাউন্ড শেষে আমরা প্রিমিয়ার লিগ বন্ধ করে দিয়েছিলাম। তখন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুই দিন বন্ধ রেখেছিলাম। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবাই মিলে আলোচনা করে আমরা অনির্দিষ্টকাল পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিত করেছি।’

শুরুতেই এই সিদ্ধান্ত না নেওয়ার ব্যাখ্যায় নাজমুল বলেছেন, ‘কিছু কিছু পরিস্থিতি বদলাচ্ছে। প্রথমে মনে হয়েছে খেলোয়াড়রাও খেলতে চাচ্ছে, ক্লাবও চাচ্ছে। কিন্তু এখন ভিন্নমতও আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির যদি উন্নতি হয়, তাহলে অবশ্যই আমরা সেই খেলা শুরুর তারিখ ঘোষণা করব।’

কবে নাগাদ ক্রিকেট মাঠে ফিরতে পারে, সেই ব্যাপারে অবশ্য নিশ্চিত করে কিছু বলতে পারেননি বিসিবি সভাপতি, ‘নির্দিষ্ট সময় বলতে পারছি না। কারণ প্রতিদিন পরিস্থিতি বদল হচ্ছে। আমরা যদি জানতে পারতাম ৩১ মার্চের পর উন্নতি হবে, তাহলে ৩১ মার্চ বলতাম। তখন সব ঠিক হবে না আরও খারাপ হবে, সেটা তো আমরা বলতে পারছি না। তবে আমার মনে হয় না ১৫ এপ্রিলের আগে ঢাকা লিগ শুরুর সম্ভাবনা আছে। বরং এটা বাড়তেও পারে।’

সবাইকে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন নাজমুল, ‘শুধু খেলোয়াড়দের না, প্রত্যেক মানুষের সতর্ক থাকা উচিত করোনাভাইরাস নিয়ে। কাজেই এখন ক্রিকেট খেলার পরিস্থিতি না। যদিও অন্য খেলার চেয়ে কন্টাকলেস খেলা ক্রিকেট। যত বেশি দূরে থাকা দরকার, তার চেয়ে দূরে থাকে ফিল্ডাররা। তবু আমরা মনে করি এটা খেলার সময় না।’

করোনা সতর্কতায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করেছিল বিসিবি। যদিও পরের কয়েক রাউন্ডের খেলাও স্থগিত হওয়ার সম্ভাবনাই ছিল। শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্যই বন্ধ ঘোষণা করা হলো দেশের ক্রিকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী