করোনা আতঙ্ক: বিসিবি অফিস বন্ধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৫:২৭আপডেট : ২১ মার্চ ২০২০, ১৭:১৮

করোনা আতঙ্ক: বিসিবি অফিস বন্ধ ঘোষণা দুই দিন আগেই সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয় বন্ধ করে দেওয়া হবে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন ও অংশগ্রহণ স্থগিত হয়ে যাওয়ার পর বিসিবিও সব কার্যক্রম স্থগিত করেছে। আজ (শনিবার) বন্ধ ঘোষণা করা হয়েছে মিরপুরে অবস্থিত বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার প্রশাসনিক অফিস।

আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবি। কার্যালয় বন্ধ থাকলেও বাসায় বসে অফিস করবেন বিসিবির কর্মকর্তা ও কর্মচারীরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার থেকে বোর্ডের কার্যক্রম বাসায় বসে করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যেসব কাজ অফিস পরিবেশ ছাড়া করা সম্ভব নয়, সেসবের ক্ষেত্রে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে কয়েকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। পরিস্থিতির ভয়াবহতা থেকে নিস্তার পেতে বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ক্রিকেট বোর্ড বিসিসিআই কর্মীদেরও ছুটি দেওয়া হয়েছে। ঘরে বসে কাজ করতে নির্দেশ দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। বিসিবিও সেই পথেই হাঁটলো।
বিসিবি অফিস বন্ধ হওয়ার সম্ভাবনার কথা আগেই শুনিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল, ‘পরিস্থিতি কিন্তু প্রতিদিন পরিবর্তন হচ্ছে। তাই এখন একটা জিনিস বলব, কাল আরেকটা বলবো, সেটা তো হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগে আমরা নিজেরাই সচেতন হবো। এটা করতে গিয়ে আমরা যা যা করণীয় সেটা করছি। আপাতত যে লিফট চলছিল সেটা বন্ধ হয়েছে। সবার জন্য একটাই কথা, এটা শুরু ক্রিকেটারদের জন্য না, জিনিসটাকে (করোনাভাইরাস) হালকা করে নেওয়ার সুযোগ নেই। কাজেই আমাদের সচেতন হতে হবে। যতটা সম্ভব বাসা থেকে না বের হওয়া উচিত। এই বার্তাটা সবার জন্য। শুধু ক্রিকেটারদের জন্য নয়, যারা বোর্ডে আছে তাদের জন্যও প্রযোজ্য। জরুরি কাজ ছাড়া তারা যেন বের না হয়।'

প্রসঙ্গত, করোনার ভয়াবহতা একটু একটু করে বাড়ছে বাংলাদেশে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজন মারা গিয়েছেন। এ নিয়ে মোট দুইজনের মৃত্যু হলো। সব মিলিয়ে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ জন।

/আরআই/কেআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের