লকডাউন চেয়ে প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২০, ২১:২৮আপডেট : ২৫ মার্চ ২০২০, ২১:২৯

লকডাউন চেয়ে প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন ওয়ার্ন বৈশ্বিক করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ। মৃতের সংখ্যা প্রায় ২০ হাজার। আর এই করোনা সংকটে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন দেশবাসীর উদ্দেশে যে ভাষণ দিলেন সেটি কিনা বিভ্রান্তিমূলক ও দ্বন্দ্বে ভরা! এটি মেনে নিতে পারেননি অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাদের কাছে এই ভাষণ মর্মপীড়াদায়ক। প্রধানমন্ত্রীকে রীতিমতো ধুয়ে দিয়েছেন দুই ক্রিকেট তারকা।

সংবাদমাধ্যম যেমনটি জানিয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন তার ভাষণে বলেছেন, স্কুল খোলা থাকবে। আর মৃতের অন্ত্যেষ্টিক্রিয়ায় ১০ জনের বেশি জড়ো হওয়া চলবে না।
এটিই খেপিয়ে তুলেছে ওয়ার্নকে। তিনি অনতিবিলম্বে অস্ট্রেলিয়াকে লকডাউন করে দিতে বলেছেন। বলেছেন, চলুন আমরা অন্য দেশগুলোর ভুল থেকে শিক্ষা নিই। স্বাস্থ্যই সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যমের শরণ নিয়ে সর্বকালের সেরা লেগস্পিনার মরিসনের সমালোচনা করে বলেছেন, ‘ অস্ট্রেলিয়ায় আর সবার মতোই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আমি যা বুঝলাম তা হলো, যতক্ষণ পর্যন্ত জরুরি মনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু জরুরি নয়। এটি জরুরিভাবে জরুরি নয়। আমার কাছে বিষয়টি পরিষ্কার নয়। মানুষ তাহলে শপিং সেন্টারে গিয়ে একটি নতুন শার্ট কিনতে পারবে? সত্যটা আসলে কী? এখনই আমাদের লকডাউনে যাওয়া উচিত।’
ওয়ার্নের পর ফিঞ্চও প্রধানমন্ত্রীর প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, ‘প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর আমি তো আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়লাম।’

/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী