করোনাভাইরাস: ইংল্যান্ড সফরে যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২০, ১৪:২৭আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৪:২৮

ওয়েস্ট ইন্ডিজ ভবিষ্যতের অনেক ক্রিকেট সূচিই পাল্টে যাচ্ছে। ইতিমধ্যে স্থগিত হয়ে গেছে বেশ কয়েকটি সিরিজ। তারই ধারাবাহিকতায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুনে ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল ক্যারিবিয়ানদের।

করোনাভাইরাসে থমকে গেছে ক্রীড়াঙ্গন। অনেক প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে, বাতিলও করা হয়েছে বেশ কয়েকটি। ক্রিকেটে যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ বেশি হয়, তাই এখানেই করোনার প্রভাব সব থেকে বেশি পড়ছে। করোনাভাইরাসের কারণে নির্ধারিত সূচিতে একের পর এক পরিবর্তন আসছে। স্থগিত হয়ে যাওয়া সিরিজ কবে শুরু হবে, সেই ব্যাপারে কোনও স্পষ্ট ধারণা দিতে পারছে না কোনও বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর যেমন। জুনের শুরুতে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় নিয়ে সফরটি স্থগিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই)। সূচি অনুযায়ী, ৪ জুন ওভাল টেস্ট দিয়ে শুরু হওয়া কথা ছিল এই সিরিজের। এরপর ১২ থেকে ১৬ জুন এজবাস্টন ও ২৫ থেকে ২৯ জুন লর্ডস টেস্ট দিয়ে শেষ হতো সিরিজটি।

কিন্তু যুক্তরাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি ও আন্তর্জাতিক বিমান ভ্রমণের দিকে নজর দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সিডাব্লিউআইয়ের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছেন, ‘এটা পরিষ্কার জুনে খেলা অসম্ভব। আমরা ইসিবি (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) ও অন্যান্য বোর্ডের সঙ্গে আলোচনা চালু রাখব, যাতে নতুন কোনও সূচি বের করা যায়।’

খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির কোনও শঙ্কা না থাকলেই কেবল তারা ইংল্যান্ড সফরে যাবেন, ‘আমরা ইংল্যান্ডে তখনই যাব, যখন নিশ্চিত হওয়া যাবে সেখানে স্বাস্থ্যগত ঝুঁকি নেই। আমাদের মেডিক্যাল দল ইতিমধ্যে কাজ  শুরু করে দিয়েছে। দলের নিরাপত্তা বিসর্জন দিয়ে আমরা কিছু করতে পারি না।’

ইসিবি ইতিমধ্যে ঘোষণা করেছে, ১ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে কোনও ধরনের ক্রিকেট ম্যাচ হবে না। তাই ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরে না যাওয়ার বিষয়টি একরকম নিশ্চিতই ছিল। যার আনুষ্ঠানিক ঘোষণা এবার এলো।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম