মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব হোক করোনামুক্ত: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ১৬:৩৪আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৬:৩৭

মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব হোক করোনামুক্ত: সাকিব বিশ্বব্যাপী করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করছে। থমকে গেছে জনজীবন। কঠিন এই অবস্থার মধ্যেই আজ (শনিবার) থেকে বাংলাদেশে শুরু হয়েছে রোজা। সাকিব আল হাসানের আশা, রমজানের আশীর্বাদে করোনামুক্ত হবে বিশ্ব।

করোনার সংক্রমণ বাংলাদেশে বেড়েই চলেছে। আজ পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার। আর মারা গেছেন ১৪০ জন। করোনা প্রতিরোধে শুরু থেকেই সতর্ক করে যাচ্ছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বার্তা দিয়ে চলেছেন তিনি। করোনায় বিপদে পড়া মানুষদের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগও নিচ্ছেন এই অলরাউন্ডার। এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করোনা থেকে মুক্তির প্রার্থনা করেছেন তিনি।

সাকিব লিখেছেন, ‘সমগ্র বিশ্ব আজ মুখোমুখি একটি বৈশ্বিক মহামারির। এই মহামারির প্রভাবে সমগ্র বিশ্বে আসছে দ্রুত পরিবর্তন, পৃথিবী হারাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য। পবিত্র মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হোক করোনা ভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক তার স্বাভাবিক ভারসাম্য, এটিই আমাদের কামনা।’

করোনা মোকাবিলায় সাকিব তার ফাউন্ডেশনের মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন দুস্থ-অসহায়দের। এছাড়া হাসপাতালের জন্য ব্যবস্থা করেছেন বিভিন্ন সরঞ্জামাদি। তহবিল গঠনে নিজের ব্যাটও নিলামে তুলেছিলেন বাঁহাতি অলরাউন্ডার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে