সাকিব-মুশফিকদের ব্যাট ফিরিয়ে আনার উদ্যোগ নেবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ২৩:২৫আপডেট : ২০ মে ২০২০, ২৩:২৫

সাকিব-মুশফিকদের ব্যাট ফিরিয়ে আনার উদ্যোগ নেবে বিসিবি করোনাভাইরাসে সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষেরা। কঠিন এই পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্য করার জন্য জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার নিলামে তুলেছেন তাদের প্রিয় জিনিস। যেখানে সাকিব ও মুশফিকের ব্যাট বিক্রি থেকে এসেছে মোটা অঙ্কের টাকা। তাসকিন-সৌম্যরাও নিজেদের স্মারক তুলেছেন নিলামে। বিক্রি হয়ে যাওয়া এই স্মারকগুলো ফিরিয়ে আনতে চায় বিসিবি।

তেমনটাই জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি নাজমুল হাসান। আজ (মঙ্গলবার) ক্রীড়া পরিষদে বিভিন্ন ফেডারেশনের ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। সেই অনুষ্ঠান শেষে বিসিবি প্রধান জানিয়েছেন, সাকিব-মুশফিকদের ব্যাটের সঙ্গে অন্য স্মারকগুলোও তারা ফিরিয়ে আনার উদ্যোগ নেবেন।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। অনন্য এ্ কীর্তি যে ব্যাট দিয়ে গড়েছিলেন, সেটি করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিলামে তুলেছিলেন এই উইকেটকিপার। তার ব্যাটটি সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি কিনে নেন ১৭ লাখ টাকায়।

সবার আগে এই পথটা দেখিয়েছিলেন সাকিব। গত ২৩ এপ্রিল ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর তহবিল সংগ্রহে সাকিব ২০১৯ বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে তোলেন। অনেক আগ্রহীর মধ্যে ২০ লাখ টাকায় রানের ফোয়ারা ছোটানো সাকিবের ‘এসজি’ ব্যাট নিজের করে নেন রাজ নামের যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি।

সাকিব-মুশফিক ছাড়াও যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী তার জার্সি ও গ্লাভস, তাসকিন আহমেদ তার হ্যাটট্রিক বল, সৌম্য সরকার তার টেস্টের প্রথম সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলেছিলেন। সেগুলোও বিক্রি হয়েছে। ক্রিকেটারদের প্রিয় স্মারকগুলো হাতছাড়া হওয়াকে ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছেন নাজমুল। তবে সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করবেন তিনি।

নাজমুল বলেছেন, ‘খুবই দুঃখজনক। আমি (স্মারকগুলো ফিরিয়ে আনার) উদ্যোগ নেবো তো অবশ্যই। সবসময়ই ইচ্ছা ছিল। আমরা তো নিলামে অংশগ্রহণ করতে পারি না। বিসিবি তো কোনোভাবে নিলামে আসতে পারে না। পরে আমরা চেষ্টা করব কিভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম