করোনাভাইরাসে আক্রান্ত সাবেক পাকিস্তানি ওপেনার

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২০, ১৬:৫৩আপডেট : ২৪ মে ২০২০, ১৬:৫৭

সাবেক পাকিস্তানি ওপেনার তৌফিক উমর ফুটবলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। ক্রিকেট নিরাপদই ছিল এই জায়গায়, নামি কোনও খেলোয়াড়ের সংক্রমণ হওয়ার নজির ছিল না। এবার ক্রিকেটও আক্রান্ত করোনায়। সাবেক পাকিস্তানি ওপেনার তৌফিক উমরের শরীরে কোভিড-১৯ রোগ ধরা পড়েছে।

৩৮ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান নিজেই নিশ্চিত করেছেন খবরটি। শনিবার শরীরের মধ্যে খারাপ লাগায় পরীক্ষা করান করোনাভাইরাস। পরীক্ষায় ‘পজিটিভ’ ধরা পড়ে। তবে করোনার লক্ষণ সেভাবে অনুভব করেননি তৌফিক। এখন বাড়িতেই নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে তৌফিক বলেছেন, ‘গত রাতে শরীর কিছুটা খারাপ লাগায় রাতেই আমি কোভিড-১৯ পরীক্ষা করাই। এবং তাতে ফল পজিটিভ এসেছে। আমরা শরীরে কিন্তু সব লক্ষণ ছিল না।’ সঙ্গে যোগ করেছেন, ‘এখন আমি বাড়িতেই আইসোলেশনে আছি। সবার দোয়া চাই যেন আমি দ্রুত সেরে উঠতে পারি।’

২০০১ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় তৌফিকের। ১৩ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে খেলেছেন ৪৪ টেস্ট ও ২২ ওয়ানডে। ৩৭.৯৮ গড়ে টেস্টে করেছেন ২ হাজার ৯৬৩ রান। আর ওয়ানডেতে সংগ্রহ ৫০৪ রান। 

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে