করোনাকালে বিসিবি কর্মীদের জন্য ভেট্টরির ৪ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৮:৪৩আপডেট : ২৩ জুন ২০২০, ১৯:০০

বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি গত মাসে জানা গিয়েছিল, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। করোনাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অল্প বেতনের কর্মীদের পাশে দাঁড়ানোর কথা রেখেছেন সাবেক কিউই স্পিনার। অনুদান হিসেবে দিয়েছেন দুই দিনের বেতন। অঙ্কটা মোটেও কম নয়, ৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকারও বেশি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খানের সঙ্গে যোগাযোগ করে এই অনুদান দিয়েছেন ভেট্টরি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের অনুদানের টাকা এরই মধ্যে বিসিবির ১৩৫ জন কর্মীর পেছনে ব্যয় করা হয়েছে।

বিসিবির সঙ্গে ভেট্টরির চুক্তি ১০০ দিনের। স্পিন বোলিং পরামর্শক হিসেবে এক বছরের মধ্যে কাজ করবেন তিনি ১০০ দিন। তার জন্য দিনে নিচ্ছেন ২ হাজার ৫০০ মার্কিন ডলার। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি বিসিবির।

এ বছরের মার্চ থেকে মাঠে নেই বাংলাদেশ ক্রিকেট দল। করোনার কারণে একটার পর একটা আন্তর্জাতিক সিরিজ স্থগিত হয়ে যাচ্ছে। যে কারণে ভেট্টরি কাজ করতে পারছেন না। তারপরও একমাত্র বিদেশি কোচ হিসেবে বিসিবির স্বল্প বেতনের কর্মীদের পাশে দাঁড়িয়েছেন সাবেক এই ক্রিকেটার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে