নেটফ্লিক্সের প্রেমে মজেছেন নিগার

রবিউল ইসলাম
৩০ জুন ২০২০, ২০:০৫আপডেট : ৩০ জুন ২০২০, ২০:০৫

নারী ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান নিগার সুলতানা ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের দম নেওয়া সুযোগ থাকে না। সেই তাদের এখন অফুরন্ত সময়। জাতীয় নারী দলের উইকেটকিপার ব্যাটসম্যান নিগার সুলতানা করোনাকালের সময়কে কিন্তু কাজে লাগাচ্ছেন নানাভাবে। ক্রিকেটহীন জীবন মাঝেমধ্যে বিরক্তকর হয়ে উঠলেও নেটফ্লিক্স সেটা কাটিয়ে উঠতে সাহায্য করছে। বলতে গেলে সিনেমা দেখে উপভোগ্য সময়ই নিগারের। তাই বলে আসল কাজে মোটেও ফাঁকি দিচ্ছেন না। নিয়ম মেনে অনুশীলন করছেন বাড়ি ও বাড়ির আশেপাশে।

গত মার্চে বিশ্বকাপ থেকে ফিরে গ্রামের বাড়ি শেরপুরে চলে যান নিগার। করোনাভাইরাসের কারণে গ্রামেই ঘরবন্দি হয়ে আছেন তিনি। ঘরে হালকা অনুশীলন ছাড়াও বাড়ির পাশের খোলা জায়গাতে রানিং ও ব্যাটিং অনুশীলন করে নিজেকে তৈরি রাখছেন। নিগারের বাবা মেয়ের জন্য পিচ তৈরি করে সেখানে নিয়মিত ব্যাটিং অনুশীলন করাচ্ছেন।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান জানালেন, ‘প্রথম দিকে আমি ফ্রি হ্যান্ডেই কাজ করতাম। তবে বাবা আমাকে ডাম্বেল বানিয়ে দিয়েছে। ইউটিউব ঘেঁটে নিজেই বানিয়েছেন। এজন্য বাবাকে ধন্যবাদ। এই মুহূর্তে ওয়েট নিয়ে আমার কোনও চিন্তা নেই। এটা ছাড়াও বাড়ির সামনের খোলা জায়গাতে রানিং করি। বাবা আমাকে ব্যাটিং করার জন্য কংক্রিটের পিচও বানিয়ে দিয়েছেন। নেটও লাগিয়ে দিয়েছেন। ওখানে আব্বু বোলিং করে, আমি ব্যাটিং করি। যা হচ্ছে, এর চেয়ে ভালো আর সম্ভব নয়।’

নারী ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান নিগার সুলতানা নিগার মনে করেন, ক্রিকেটে ফেরার পর অনেক বেশি পরিশ্রম না করলে আগের অবস্থানে ফেরা কঠিন হবে, ‘বিশ্বকাপ পর্যন্ত আমরা যে লেভেলে ছিলাম, ওই লেভেলে আসতে আমাদের অনেকদিন লাগবে। ফিটনেস এমন একটা জিনিস নিয়মিত করতে করতে আসে। একাডেমিতে যে সুযোগ-সুবিধা আছে সেগুলো তো আমরা বাসায় পাবো না। সবমিলিয়ে তাই খুব কঠিন ফিটনেস ঠিক রাখা। তারপরও যতখানি সম্ভব চেষ্টা করছি।’

টানা ঘরবন্দি থেকে অস্থির হয়ে উঠেছিলেন নিগার। তবে বুঝতে পেরেছেন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারলে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। নিজেই জানালেন সে কথা, ‘এখন যে পরিস্থিতি এর সঙ্গে মানিয়ে নিতে না পারলে নিজেরই ক্ষতি। শুরুর দিকে মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিলাম। আপাতত খুব স্বস্তিতে আছি। যেভাবেই হোক সময়গুলো কাটানোর চেষ্টা করছি। ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি ধর্মকর্ম করছি। আম্মুকে রান্নায় সাহায্য করছি। মুভি দেখছি। নেটফ্লিক্স তো আমার এখন অন্যতম বন্ধু। এটা ছাড়া আসলে থাকতে পারতাম না। আমার ফাইটিং মুভি পছন্দ। এর বাইরে সায়েন্স ফিকশন, এনিমেশন মুভি আমার ভালো লাগে।’

করোনাকালের শুরুর দিকে রান্নার ‘ভূত’ চেপেছিল নিগারের মাথায়। সেই গল্প ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার শোনালেন এভাবে, “শুরুর দিকে রান্নার ভূত চেপেছিল মাথায়। আব্বুকে জ্বালিয়ে মেরেছি এটা এনে দাও, ওটা এনে দাও। আব্বু আমাকে বলতো, ‘তুমি একেবারে বলো কী কী বানাতে চাও, আমি সব একসঙ্গে এনে দেবো।’ আমি বিশাল লিস্ট দিয়েছিলাম আব্বুকে। প্রথম দিকে বিভিন্ন ধরনের রেসিপির চেষ্টা করেছি। কিছু ভালো হয়েছে, কিছু আবার অখাদ্য ছিল। মিষ্টি জাতীয় আইটেমগুলো আমার ভালো হয়েছিল।”

নারী ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান নিগার সুলতানা করোনার এই কঠিন সময়ে সতীর্থদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে নিগারের। সমাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটিয়ে মন চাঙ্গা রাখার চেষ্টা করছেন তিনি, ‘আমাদের সব খেলোয়াড়দের একটা গ্রুপ আছে। এছাড়া আমরা যারা সিনিয়র তাদেরও আলাদা একটা গ্রুপ আছে। ওখানে আমাদের আড্ডা চলে। ওখানে আমরা বিভিন্ন ভিডিও শেয়ার করার পাশাপাশি নিজেদের পুরোনো ছবি নিয়ে মজা করি। প্রচুর ট্রল করি একজন আরেকজনকে নিয়ে। আসলে এখন যেভাবে সময় যাচ্ছে, সবাই ফিল করছে সম্পর্কটা আসলে কেমন থাকা উচিত। আমার ধারণা এই করোনাকালে সামাজিক বন্ধনটা অটুট হয়েছে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম