প্রথম টেস্টে নেই রুট, ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২০, ২১:৪৯আপডেট : ৩০ জুন ২০২০, ২১:৫৪

রুটের অনুপস্থিতিতে ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস গুঞ্জনটা ভাসছিল ব্রিটিশ মিডিয়ায়- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে থাকছেন না জো রুট, তার জায়গায় ইংল্যান্ডের অধিনায়ক হচ্ছেন বেন স্টোকস। সেটাই সত্যি হলো। সাউদাম্পটনের প্রথম টেস্ট খেলবেন না রুট। তাতে অ্যান্ড্রু ফ্লিনটফের পর প্রথম অলরাউন্ডার হিসেবে ইংলিশদের নেতৃত্ব দেবেন স্টোকস।

৮ জুলাই প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনের এই লড়াই দিয়েই করোনাভাইরাসের পর হতে যাচ্ছে প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ। ওই সময়ে পৃথিবীর আলো দেখবে ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক রুটের দ্বিতীয় সন্তান, স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট মিস করবেন তিনি। তার জায়গায় সহ-অধিনায়ক স্টোকসই ছিলেন নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে। আজ (মঙ্গলবার) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ঘোষণায় নিশ্চিত হয়েছে বিষয়টি।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ইংল্যান্ডের লড়াইয়ের প্রস্তুতি চলছে সাউদাম্পটনে। আগামীকাল (বুধবার) ক্যাম্প ছাড়বেন রুট। ইংলিশ অধিনায়ক খেলতে পারবেন না প্রস্তুতি ম্যাচও। এমনকি দ্বিতীয় টেস্ট মিস করার শঙ্কাও ছিল। কারণ দলে ফেরার সময় তাকে সাত দিনের আইসোলেশনে থাকতে হবে। যদিও ইসিবি জানিয়েছে, এই ব্যাটসম্যান দ্বিতীয় টেস্টের আগে ১৩ জুলাই যোগ দেবেন দলের সঙ্গে, ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটি শুরু হবে ১৬ জুলাই থেকে।

৮১তম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে টেস্টে নেতৃত্ব দেবেন স্টোকস। আর ফ্লিনটফের পর প্রথম অলরাউন্ডার হিসেবে। তার ডেপুটি হিসেবে থাকবেন উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার।

২০১৭ সালে রুট অধিনায়কত্ব পাওয়ার পর দুই দফায় সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন স্টোকস। এবার প্রথমবার নেতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন এই অলরাউন্ডার। অধিনায়কত্ব পাওয়ার আগেই স্টোকস জানিয়ে রেখেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক হওয়াটা তার জন্য বিশাল সম্মানের।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তিন টেস্টের সূচি:

প্রথম টেস্ট: ৮-১২ জুলাই, সাউদাম্পটন

দ্বিতীয় টেস্ট: ১৬-২০ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড

তৃতীয় টেস্ট: ২৪-২৮ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম