স্পন্সর না মেলায় পাকিস্তানের জার্সিতে আফ্রিদির ফাউন্ডেশনের লোগো

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২০, ১৬:৫৩আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৬:৫৫

স্পন্সর না মেলায় পাকিস্তানের জার্সিতে আফ্রিদির ফাউন্ডেশনের লোগো করোনাভাইরাস বিরতির পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ খেলার অপেক্ষায় পাকিস্তান। ইতিমধ্যে ইংল্যান্ড পৌঁছে প্রস্তুতি চলছে তাদের। কিন্তু এই সফরের জন্য জার্সি স্পন্সর খুঁজে পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বেশ কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চললেও সমঝোতায় আসতে পারেনি। তাই ইংল্যান্ড সফরে খেলোয়াড়দের জার্সিতে ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’-এর লোগো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

বিষয়টি এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আফ্রিদি নিজেই নিশ্চিত করেছেন তার টুইটারে, ‘আমরা আনন্দিত, পাকিস্তানের জার্সিতে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো শোভা পেতে যাচ্ছে। (পিসিবির প্রধান নির্বাহী) ওয়াসিম খান ও পিসিবিকে ধন্যবাদ তাদের ধারাবাহিক সমর্থনের জন্য। একই সঙ্গে এই সফরে যেন ছেলেরা ভালো করতে পারে, সেজন্য শুভকমনা থাকলো।’

করোনাভাইরাসের প্রভাব পিসিবির স্পন্সরের ওপরেও পড়েছে। চাহিদা অনুযায়ী জার্সি স্পন্সর পায়নি তারা। পিসিবির একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, একটি বহুমুখী বেভারেজ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে নতুন লোগো স্পন্সরশিপের বিষয়ে। কিন্তু সমঝোতায় পৌঁছাতে পারিনি। কারণ পিসিবির বিপণন বিভাগের প্রত্যাশার অনেক নিচে প্রস্তাব করেছে ওই প্রতিষ্ঠানটি।

সূত্রটি জানিয়েছেন, আগের চুক্তির চেয়ে ৩৫ থেকে ৪০ শতাংশ কম অর্থের প্রস্তাব পেয়েছে তারা। তাই জার্সি স্পন্সর ছাড়াই ইংল্যান্ড সফরে গিয়েছে পাকিস্তান। নতুন স্পন্সর না পাওয়ায় আফ্রিদির ফাউন্ডেশনের লোগো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ পাকিস্তানের অনেক সামাজিক কাজে সম্পৃক্ত। বাংলাদেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যেও এগিয়ে এসেছে সাবেক এই ক্রিকেটারের ফাউন্ডেশন। অবদান রেখেছে মুশফিকুর রহিমের ব্যাট কিনে। দেশের দুস্থ মানুষের জন্য কিছু করার প্রচেষ্টার অংশ হিসেবে মুশফিক তার ব্যাট নিলামের তুলেছিলেন। তার প্রথম ডাবল সেঞ্চুরি করা ওই ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নেয় আফ্রিদি ফাউন্ডেশন।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম