ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে বিসিবির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১৬:৩২আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৬:৪২

ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে বিসিবির শোক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

আজ শনিবার দুপুরে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাবেক অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে শোক জ্ঞাপন করে। বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতির বরাত দিয়ে জানানো হয়, ‘ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে আমরা শোকাহত। বিসিবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার অমূল্য আইনী পরামর্শ এবং সমর্থন আমরা পেয়েছি। তিনি ছিলেন এমন এক জ্ঞানী, যিনি বাংলাদেশের আইনী ব্যবস্থা ও বিচার বিভাগে অবর্ণনীয় অবদান রেখেছেন। আমি বিসিবির পক্ষে ব্যারিস্টার রফিক উল হকের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

গত ১৫ অক্টোবর ব্যারিস্টার রফিক উল হককে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২০ অক্টোবর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে আদ-দ্বীন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

প্রসঙ্গত, ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ব্যারিস্টার রফিক উল হক। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৫৮ সালে এলএলবি পাস করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী