আজহারের পদত্যাগ 'নাটক'

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৫, ১৫:১৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৫:১৭

পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ আজহার আলি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান তার পদত্যাগপত্র গ্রহণ করেননি বলে জানায় পাকিস্তানি গণমাধ্যম। শেষে জানা গেল পিসিবি চেয়ারম্যান তার পদত্যাগপত্র গ্রহণ না করায় আজহার আলিও অধিনায়কত্ব চালিয়ে যেতে সম্মত হয়েছেন! আজাহার আলী ও পিসিবি চেয়ারম্যান
২০১৫ বিশ্বকাপের পর মিসবাহ-উল হক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালে আজহারকে ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। সম্প্রতি মোহাম্মদ আমিরকে জাতীয় দলের ক্যাম্পে জায়গা দেওয়া হলে অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও আজহার আলি তাতে যোগ দিতে অস্বীকৃতি জানান। যদিও পরে এই সমস্যার সমাধান হয়। দুজনই ক্যাম্পে ফিরেন।

এই ঘটনার পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন আজাহার। মঙ্গলবার পিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘আজহার আলি পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পদত্যাগপত্র জমা দেন। তবে চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দেননি। আজহার আলিও অধিনায়কত্ব চালিয়ে যেতে সম্মত হয়েছেন।’

প্রসঙ্গত, আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে পাকিস্তান। সেখানে তারা কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের