ফিরেই সাকিবের উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২০, ১৯:২২আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৯:২৮

সাকিবের উইকেট উদযাপন গত বছরের ১২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ সময় পেরিয়ে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ব্যাট-বলের লড়াইয়ে মাঠে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৪০৮ দিন পর নেমেই পেলেন সাফল্য। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই পেলেন উইকেট।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ সন্ধ্যায় মুখোমুখি হয়েছে জেমকন খুলনা-ফরচুন বরিশাল। এই ম্যাচের প্রথম ইনিংসের ষষ্ঠ ওভারে প্রেসবক্স প্রান্ত থেকে বোলিংয়ে আসেন খুলনার হয়ে খেলা সাকিব। ওই ওভারে আফিফ ও পারভেজ বেশ ভালোভাবেই সামাল দেন তাকে। প্রথম ওভারে সাকিব খরচ করেন ৩ রান। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট উদযাপন করেন তিনি। স্কয়ার লেগে খেলতে গিয়ে সাকিবের শিকারে পরিণত হন আফিফ। একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এটাই তার প্রথম উইকেট।

দীর্ঘদিন পর খেলতে নামায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টির উদ্বোধনী দিনের সব আলো ছিল সাকিবকে ঘিরে। কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তিনি। ৩০৮ ম্যাচে ৪ হাজার ৯৭০ রান ছাড়াও বল হাতে নিয়েছেন ৩৫৪ উইকেট। মঙ্গলবার সাকিবের সামনে হাতছানি ৫ হাজার রান ক্লাবে প্রবেশ করার। বোলিংয়ের পর ব্যাটিংয়ে নেমে এই কীর্তিও গড়ে ফেলতে পারেন বিশ্বসেরা এই ক্রিকেটার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম