সাকিব করলেন ১২, খুলনার ১৪৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৫:২৯আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৫:৩৭

সাকিব করলেন ১২, খুলনার ১৪৬ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচেও সুবিধা করতে পারলেন না। আউট হয়েছেন ১২ রানে। তার ব্যর্থতার দিনে আবার দাঁড়িয়ে গিয়েছিলেন শেষ ওভারে ৪ ছক্কায় উদ্বোধনী ম্যাচে জেমকন খুলনায় জয়ের নায়ক আরিফুল হক। এই ব্যাটসম্যান আজ (বৃহস্পতিবার) মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে খেলেছেন অপরাজিত ৪১ রানের ইনিংস। তার সঙ্গে এনামুল হক, শামীম হোসেন ও শহীদুল ইসলামের ব্যাটে লড়াই করা মতো স্কোর পেয়েছে খুলনা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৪৬।

টস জিতে ব্যাটিং করা খুলনা দ্বিতীয় ওভারেই হারায় ওপেনার ইমরুল কায়েসকে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও রানের খাতা না খুলেই আউট তিনি। ওয়ান ডাউনে নামা সাকিবও ১২ রানের বেশি করতে পারেননি। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৭ রান। আশা দেখানো এনামুলও ফিরে যান ২৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রানের ইনিংস খেলে।

তাতে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে খুলনা। ষষ্ঠ উইকেটে আগের ম্যাচের নায়ক আরিফুল যুব বিশ্বকাপজয়ী শামীমকে নিয়ে কার্যকরী ৪৯ রানের জুটি গড়েন। দুর্দান্ত কিছু শটস খেলা শামীম ফেরেন ৩৫ রান করে। ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় শামীম নিজের ইনিংসটি সাজিয়েছেন।

সপ্তম উইকেটে শহীদুলকে নিয়ে আরিফুল ৪৬ রানের জুটি গড়েন। তাদের এই জুটিতে ৬ উইকেট হারিয়ে খুলনা স্কোরবোর্ডে ১৪৬ রান জমা করে। আরিফুল ৩১ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪১ রানের ইনিংসটি সাজিয়েছেন। অন্যদিকে শহীদুল ১২ বলে অপরাজিত থাকেন ১৭ রানে।

রাজশাহীর সেরা বেলার মুকিদুল ইসলাম, ৪৪ রানে তার শিকার ২ উইকেট। এছাড়া এবাদত হোসেন, মেহেদী হাসান, আরাফাত সানি একটি করে উইকেট নেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক