জিম্বাবুয়েতে পাওয়া যাবে ২০২৩ বিশ্বকাপের দুই দল

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২০, ১৭:৫০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৭:৫০

জিম্বাবুয়েতে পাওয়া যাবে ২০২৩ বিশ্বকাপের দুই দল করোনাভাইরাসের কারণে পাল্টে গেছে ক্রিকেট সূচি। এ বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও হয়নি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অবশ্য ওই বছরই হবে, তবে সূচি পিছিয়ে গেছে। নতুন সূচির কারণে বেশ বড় সময় হাতে পাচ্ছে আইসিসি। তাই বিশ্বকাপ বাছাইয়ের সূচিতেও এনেছে পরিবর্তন। এখন ২০২৩ সালের জুন-জুলাইয়ে বিশ্বকাপ বাছাই হবে জিম্বাবুয়েতে।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের মূল প্রতিযোগিতার আয়োজক ভারত। ৫০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় আসরে স্বাগতিক হিসেবে ভারত খেলবে সরাসরি। তাদের সঙ্গে আরও সাত দল সরাসরি মূল পর্বে চলে যাবে। বাকি ২ দল নির্বাচিত হবে জিম্বাবুয়ের বাছাই প্রতিযোগিতায়।

২০২৩ বিশ্বকাপের মূল পর্বে খেলবে ১০ দল। এর মধ্যে ভারত বাদে বাকি সাত দল আসবে ওয়ার্ল্ড সুপার লিগ থেকে। আইসিসির নতুন এই প্রতিযোগিতায় যে সাতটি দল পয়েন্ট টেবিলের ওপরে থাকবে, তারা নিশ্চিত করবে ভারতের বিশ্বকাপ। টেবিলের নিচে থাকা পাঁচ দল ও লিগ-২-এর তিন দল এবং কোয়ালিফায়ার প্লে-অফের দুই দল মিলে মোট ১০ দল নিয়ে হবে ২০২৩ বিশ্বকাপের বাছাই।

২০২৩ সালের জুন-জুলাইয়ে এই ১০ দল জিম্বাবুয়েতে মাঠে নামবে বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পাওয়ার লড়াইয়ে। এখান থেকে সেরা দুই দল বিশ্বকাপে খেলবে সরাসরি সুযোগ পাওয়া ৮ দলের সঙ্গে।

ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চে। কিন্তু করোনার কারণে পিছিয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপ। নতুন সূচিতে প্রতিযোগিতাটি হবে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি