কেমন হবে বাংলাদেশের স্কোয়াড, ধারণা দিলেন প্রধান নির্বাচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ১৭:১৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৭:১৫

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দীর্ঘ ৯ মাস পর আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে তারা। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ক্যারিবিয়ানদের বিপক্ষে চূড়ান্ত একাদশ ঘোষণা করার পরিকল্পনা নির্বাচকদের। এই লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা এখনও স্কোয়াড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। তবে ওয়ানডে ম্যাচের জন্য আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবো। এই স্কোয়াড জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই থাকবে। আগামী ১৪ ও ১৬ জানুয়ারি প্রাথমিক স্কোয়াড দুই ভাগে ভাগ হয়ে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। এরপরই আমরা চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারবো।’

প্রাথমিক স্কোয়াড কেমন হবে, সে ব্যাপারে ধারণা দিলেন প্রধান নির্বাচক, ‘স্কোয়াডগুলি অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হবে। ওয়ানডে স্কোয়াডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়তো আসবে। নতুন কিছু অন্তর্ভুক্তি হলেও পুরনোদের আধিক্যই বেশি থাকবে। সবচেয়ে বড় কথা, আমরা আমাদের সেরা দল নিয়েই মাঠে নামবো।’

ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিলেও খেলে যাওয়ার ইচ্ছা আছে মাশরাফির। তবে সবকিছুই নির্ভর করছে নির্বাচকদের ওপর। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বোর্ড প্রধান এমনটাই জানিয়েছিলেন। অবশ্য মাশরাফি ওয়ানডে দলে থাকবেন কিনা সেটি নির্ভর করছে ১৪ ও ১৬ জানুয়ারির দুটি প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের ওপর।

প্রধান নির্বাচক মিনহাজুলের কথায় তেমনই ইঙ্গিত, ‘আমরা এখনও স্কোয়াড নিয়ে বসিনি। আগামী ২৮ কিংবা ২৯ তারিখে সভা আছে। সেখানে বসেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

প্রাথমিক স্কোয়াডে মাশরাফি থাকবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘সভাতে বসেই আমরা সিদ্ধান্ত নেবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের