টি-টেন লিগে খেলতে মুক্তারকে অনুমতি, অপেক্ষায় নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২১, ১৩:১২আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৩:১৭

আবুধাবিতে টি-টেন লিগে খেলার সুযোগ পেয়েছিলেন ৬ বাংলাদেশি। কিন্তু জাতীয় দলের পরিকল্পনায় এদের নাম থাকায় মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসানদের লিগে খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে মুক্তার আলীকে এরইমধ্যে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে বিসিবি। অন্যদিকে কিছুদিনের মধ্যেই অনাপত্তি পত্রের জন্য আবেদন করবেন নাসির হোসেন। এ ব্যাপারে নাসির বলেছেন, ‘আমি খেলার জন্য পুরোপুরি ফিট। সামনেই বিসিবির কাছে অনুমতির জন্য আবেদন করবো। আশা করছি, বিসিবি আমাকে খেলার অনুমতি দেবে।’

গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে সবার আগে ডাক পান মোসাদ্দেক। মারাঠা অ্যারাবিয়ানস পরে তাসকিন ও মুক্তার আলীকেও  দলে ভেড়ায়। এই দলের আইকন থাকছেন শোয়েব মালিক। আর ড্রাফট থেকে মোহাম্মদ হাফিজকে টেনে নিয়ে পরে শক্তিশালী স্কোয়াড গড়ার ইঙ্গিত দেয় তারা। পরে যোগ করেছে ইংল্যান্ডের লরি এভান্সকেও।

এরপর বাংলা টাইগার্স ডাকে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ও  মেহেদী হাসানকে। এই দলটির আইকন ক্রিকেটার থাকছেন শ্রীলঙ্কার ইসুরু উদানা। আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইজ।

একসময় নিয়মিত জাতীয় দলে খেলা নাসিরের দলের নাম হচ্ছে পুনে। তার দলে রয়েছেন থিসারা পেরেরা, মোহাম্মদ আমির, স্যাম বিলিংস ও অজন্তা মেন্ডিসের মতো ক্রিকেটার।

আগামী ২৮ জানুয়ারি শুরু হবে এবারের এই টি-টেন লিগ। যদিও এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালের নভেম্বরে। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সেটি সম্ভব হয়নি। তাই দুই মাস পিছিয়ে জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ২৮ জানুয়ারি শুরু হয়ে টি-টেন লিগ শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের