দুই থেকে তিন, কোহলি-আনুশকার ঘরে এসেছে নতুন অতিথি

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ১৮:৩৪আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৮:৪২

গত আগস্টে এসেছিল ঘোষণাটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট কোহলি ও আনুশকা শর্মা জানিয়েছিলেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি। অবশেষে আজ (সোমবার) তারকা দম্পতির ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। টুইটারে খুশির খবরটি দিয়ে কোহলি জানিয়েছেন, মা ও মেয়ে দুজনই ভালো আছেন।

স্ত্রী আনুশকার পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকে দেশে ফিরেছেন কোহলি। খেলা হয়নি টেস্ট সিরিজ। নিজে যেমন আনুশকার পাশে থেকেছেন, তেমনি ভক্ত ও সমর্থকরা সবসময় তাদের ভালোবাসা জানিয়েছেন বিভিন্ন পোস্টে। সেই ভক্তদের প্রতি ভালোবাসা আরেকবার প্রকাশ পেয়েছে কোহলির সন্তান পৃথিবীতে আসার খবর জানানো পোস্টে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া বিবৃতিতে কোহলি লিখেছেন, ‘আমরা খুব রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, সৃষ্টিকর্তার মেহেরবানিতে আজ (সোমবার) বিকেলে আমাদের মেয়ে হয়েছে। আমাদের জন্য যারা ভালোবাসা, প্রার্থনা এবং শুভকামনা জানিয়েছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আনুশকা ও শিশু দুজনই সুস্থ আছে। আমরা জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আমরা আশা করছি, এই মুহূর্তে আপনি আমাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখাবেন।’

২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতের ক্রিকেট তারকা কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা। তিন বছরের মাথায় গত আগস্টে কোহলি দেন সুখবর। বাবা হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক, তার স্ত্রী আনুশকা অন্তঃসত্ত্বা।

ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জানা গিয়েছিল, ২০২১ সালের জানুয়ারিতে ভারতীয় তারকা দম্পতির ঘরে আসবে প্রথম সন্তান। ইনস্টাগ্রাম ও টুইটারে খবরটি জানান তারা একই লেখা পোস্টে। আলাদা অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা ছিল, ‘এখন থেকে আমরা তিনজন। আসছে ২০২১ সালের জানুয়ারিতে।’

আজ থেকে তারা পৃথিবীর আলোতেই দুই থেকে তিনজন হলেন। কোহলি-আনুশকার ঘর আলো করে এসেছে নতুন অতিথি।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী