জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী

জাবি আমাকে পরিপূর্ণ মানুষ হতে সহায়তা করেছে: মুশফিক  (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২১, ১৩:২৩আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৩:২৮

১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ বিশ্ববিদ্যালয়েই ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মঙ্গলবার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এক ভিডিওবার্তায় মুশফিক বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তিতে আমি সম্মানিত সাবেক, বর্তমান সকল শিক্ষার্থী-শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবসময় গর্ব অনুভব করি।’

মুশফিক আরও বলেছেন, তাকে জীবনে পরিপূর্ণ একজন মানুষ হতে সহায়ক ভূমিকা পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে। বিশেষ করে, আমি আমার প্রিয় ডিপার্টমেন্ট, ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ আমার ব্যাচের সকল বন্ধু-বান্ধবীদের নিকট চির কৃতজ্ঞ। আমি আশা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

করোনার কারণে স্থবির হয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠান। ফলে খুব দ্রুতই নিজের প্রিয় ক্যাম্পাস প্রাণ ফিরে পাবে বলে মনে করেন বাংলাদেশের সেরা এই ব্যাটসম্যান, ‘বর্তমানে কোভিড-১৯ মোকাবিলা করে খুব শিগগিরই আমাদের প্রিয় ক্যাম্পাস শিক্ষার আলোয় আলোকিত হয়ে পুনরায় ফিরে আসবে, এই আশা ব্যক্ত করছি। পরিশেষে উক্ত আয়োজনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্ হাফেজ।’

মুক্তিযুদ্ধের বছরেই ঢাকার অদূরে সাভারে প্রতিষ্ঠিত হয়েছিল সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ৪টি বিভাগ, ২৩ জন শিক্ষক ও ১৫০ শিক্ষার্থী নিয়ে ১৯৭১ সালের ১২ জানুয়ারি যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়। তবে মুক্তিযুদ্ধের কারণে শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হয় ১৯৭২ সালে। বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউট মিলিয়ে ১৬ হাজার শিক্ষার্থী ও ৭০০ জন শিক্ষক রয়েছেন এখানে। প্রায় ৭০০ একর জমিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। আবাসিক বিশ্ববিদ্যালয় বলেই এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক নিবিঢ়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে মুশফিকের ভিডিও বার্তা

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের