ইংলিশদের বিপক্ষে ফিরেছেন ম্যাথুজ

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১, ১৫:০৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৫:০৩

টেস্ট শুরুর একদিন আগে সুখবর পেলো শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে নিয়েই ২২ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলার কথা ছিল ম্যাথুজের। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় সেই সিরিজে আর তার খেলা হয়নি। বুধবার ঘোষিত দলে দলটির অধিনায়ক হিসেবে থাকছেন দিমুথ করুনারত্নেই।

ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ডাক পেয়েছেন নুয়ান প্রদীপ, রোশেন সিলভা, লাকশান সান্দাকানও। নতুন মুখও রয়েছে দলে। রয়েছেন এখনও অভিষেক না হওয়া রামেশ মেন্ডিস।

প্রোটিয়াদের বিপক্ষে দলে থাকা ধনঞ্জয় ডি সিলভা, কাসুন রাজিথা, সান্থুশ গুনাথিলাকা ও দিলশান মাদুশাঙ্কা বাদ পড়েছেন এই সিরিজে।    

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে কাল বৃহস্পতিবার। পুরো সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল জেনিথ পেরেরা, দিনেশ চান্ডিমাল, ‍কুশল মেন্ডিস, অ্যাঞ্জলো ম্যাথুজ, ওসাডা ফার্নান্ডো, নিরোশান দিকবেলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, লাসিথ এম্বুলডেনিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলুরুয়ান পেরেরা, সুরঙ্গ লাকমাল, বিশ্ব ফার্নান্ডো, দুশমন্থ চামিরা, দাসুন শানাকা, আসিথা ফার্নান্ডো, রোশেন সিলভা, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ ও রামেস মেন্ডিস।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের