ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের স্পন্সর বেক্সিমকো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৯:৫৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:৫৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে জাতীয় ক্রিকেট দলের স্পন্সরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ওয়ানডে ও দুই টেস্টের এই সিরিজে স্পন্সর হিসেবে থাকবে বেক্সিমকো। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞপ্তিতে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরীর বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘শুধু দেশেই নয় দেশের বাইরেও বেক্সিমকো একটি স্বনামধন্য ব্র্যান্ড। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এর দীর্ঘ দিনের গৌরবান্বিত অংশিদারিত্ব রয়েছে। জাতীয় ক্রিকেট দলের টিম স্পন্সর হিসেবে তাদের নাম ঘোষণা করতে পেরে আমরা খুবই খুশি।’

সূচি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের