তামিম-লিটনের ব্যাটে ভালো সূচনা

বাংলা ট্রিবিউর রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ১৬:১১আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৬:১১

প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া মাত্র ১২৩ রানের ছোট লক্ষ্যে ভালো সূচনা করেছে বাংলাদেশ। ১০ ওভারে বিনা উইকেটেই তুলে ফেলেছে ৩৯ রান।

দুই ওপেনারের মাঝে তামিম কিছুটা আগ্রাসী ভঙ্গিতে খেলছেন। ব্যাট করছেন ২১ রানে। রয়ে-সয়ে খেলছেন আরেক ওপেনার লিটন। তিনি ক্রিজে আছেন ১১ রানে।

এর আগে বাংলাদেশের বিপক্ষে টস হেরে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১২২ রানেই। বাংলাদেশের বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজকে একটা সময় ভালো স্কোরেরই স্বপ্ন দেখাচ্ছিলেন রোভম্যান পাওয়েল ও কাইল মেয়ার্স। পাল্টা প্রতিরোধ গড়ে ৫৯ রানও তুলে ফেলেছিল এই জুটি। ক্যারিবীয়দের এই প্রতিরোধ ভেঙেছেন মূলত অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। পাওয়েলকে গ্লাভসবন্দি করিয়েছেন মুশফিকের।

অভিষেকের দিনেই সুবাস ছড়িয়েছেন এই পেসার। ২৮ রানে নিয়েছেন তিন উইকেট। অপর দিকে নিষেধাজ্ঞার শাস্তি শেষে ফেরা সাকিব ছিলেন পাদপ্রদীপে আলোয়। ৭.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা বাংলাদেশের কারো সেরা ওয়ানডে বোলিং। আরও দুটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী