বৈচিত্র্যময় মোস্তাফিজকে দেখার আমন্ত্রণ জানালেন গিবসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ২০:২৩আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২০:২৩

বল ভেতরে ঢোকাতে না পারাতেই লাল বলের চুক্তিতে ছিলেন না মোস্তাফিজুর রহমান। তবে সাম্প্রতিক সময়ে এই পেসারের বোলিংয়ে বৈচিত্র্য আসায় তাকে আবার টেস্টের বিবেচনায় রাখার কথা ভাবছে বিসিবি। যার ঝলকটা অবশ্য বুধবারের প্রথম ওয়ানডেতেই দেখিয়েছেন মোস্তাফিজ। বেশ কিছু বল ভেতরে ঢোকাতে পেরেছেন। বোলিং কোচ ওটিস গিবসনও জানালেন, সামনের ম্যাচগুলোতে অন্য রূপেই দেখা যাবে মোস্তাফিজকে।

কাটারে ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বল আড়াআড়ি বের করার দক্ষতা আগে থেকেই ছিল মোস্তাফিজের। শুধু অপূর্ণতা ছিল ডানহাতি ব্যাটসম্যানের বেলায় বল ভেতরের ঢোকাতে না পারা। সেটি নিয়েই গিবসনের সঙ্গে কাজ করেছেন মোস্তাফিজ। গিবসনের দেখানো গ্রিপে কাজ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই সাফল্য দেখিয়েছেন।

বুধবার মিরপুরে মিডল স্টাম্পের ওপর পিচড করা বল খানিকটা সুইং করে ভেতরে ঢুকতেই সুনিল আম্রিস পরাস্ত হয়ে আর শট নিতে পারেননি, হয়েছেন এলবিডব্লিউ। আম্রিসকে ইন সুইংয়ে কাবু করার পর জশুয়া ডি সিলভাকে কাটারে পরাস্ত করেছেন। সবমিলিয়ে ৬ ওভারে ২০ রানের বিনিময়ে ক্যারিবিয়ান দুই ওপেনারকে আউট করেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার।

সাধারণত বাঁহাতি পেসারদের জন্য ইনসুইং বড় অস্ত্রের নাম। তাই স্বভাবজাত কাটারের সঙ্গে এই অস্ত্র যুক্ত হলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন মোস্তাফিজ। সেটাই জানালেন ওটিস গিবসন, ‘সে অনেক পরিশ্রম করেছে। তার (মোস্তাফিজ) সাথে কাজ করার অভিজ্ঞতাও বেশ ভালো। আমরা চেষ্টা করেছি বল ভেতরে ঢোকাতে, আমরা অনেক কিছু নিয়েই কাজ করেছি, তার কব্জির পজিশন থেকে শুরু করে অনেক কিছুই। সে ইতোমধ্যে প্রমাণ করেছে যে, সে তার কব্জির পজিশন ঠিক জায়গায় আনলে বল ভেতরের দিকে সুইং করাতে পারে। আশা করছি, সে এখান থেকে আরও ভালো করবে এবং সামনের ম্যাচগুলোয় আপনারা আরও বল ভেতরের দিকে সুইং করানো দেখতে পারবেন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে