যুব বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটারকে নিয়ে প্রস্তুতি ম্যাচের দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১৮:১১আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৮:১৪

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে চট্টগ্রামে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সফরকারীরা। আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচের জন্য শুক্রবার কাজী নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

দল সাজাতে তরুণ ক্রিকেটারদেরই প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা। ঘোষিত দলে আছেন যুব বিশ্বকাপজয়ী দলের ৬ সদস্য। এরা হচ্ছেন- আকবর আলী, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহিন আলম, শরিফুল ইসলাম ও শাহদাত হোসেন দিপু। বাঁহাতি পেসার শাহিন যুব বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। এছাড়া ৫ জন আছেন প্রাথমিক টেস্ট স্কোয়াডের সদস্য। এরা হচ্ছেন- কাজী নুরুল হাসান সোহান, সাইফ হাসান, সৈদয় খালেদ আহমেদ, ইয়াসির আলী রাব্বি, সাদমান ইসলাম।

তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষে বন্দরনগরীতেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। তার আগে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামী ২৫ জানুয়ারি মুখোমুখি হবে দুই দল। সে জন্য শনিবার সকালেই চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ দল। ঢাকায় শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।

প্রস্তুতি ম্যাচের দল: কাজী নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মাকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, রিশাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, নাঈম শেখ, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী