তৃতীয় ওয়ানডেতে পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১৯:১২আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৯:১২

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়েই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাও আবার এক ম্যাচ হাতে রেখে! তাতে ক্যারিবিয়ানদের বিপক্ষে পঞ্চমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। শুক্রবার মিরপুরে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়াতে চট্টগ্রামের শেষ ওয়ানডেটি এখন নিছক নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। ফলে শেষ ওয়ানডের একাদশে পরীক্ষা-নিরীক্ষার পথেই হাঁটবে টিম বাংলাদেশ। এমন ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

১৮ জনের স্কোয়াডে শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন থাকলেও প্রথম দুই ম্যাচের একাদশে তাদের কেউই ছিলেন না। তাই সাগরিকায় শেষ ওয়ানডেতে এই সাতজন থেকে বেশ কয়েকজনেরই অভিষেক হয়ে যেতে পারে। পুরস্কার বিতরণী মঞ্চে তেমনটাই জানিয়েছেন তামিম, ‘প্রত্যেকেরই খেলার সুযোগ পাওয়া উচিত। আগের দুই ম্যাচে যারা খেলার সুযোগ পাননি, তারা সকলেই ভালো করতে সক্ষম। আমি নিশ্চিত যে, তৃতীয় ওয়ানডেতে আমাদের কিছু পরিবর্তন হবে। আশা করি, যারা সুযোগ পাবে, তারাও নিজেদের সামর্থ্য প্রমাণ করবে।’

করোনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন মুশফিক-তামিমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই সেই খরা কেটেছে। তবে এতদিন খেলার বাইরে থেকে প্রতিপক্ষকে একেবারে উড়িয়ে দিয়ে সিরিজ জেতার পেছনে ড্রেসিংরুমের ক্ষুধার্ত মনোভাবকেই আসল কারণ হিসেবে দাবি করলেন তামিম, ‘ড্রেসিংরুমে সবাই এমন কিছু করতে ক্ষুধার্ত ছিল। সবাই ভালো করতে মুখিয়ে ছিল। তাসকিন, সাইফউদ্দিনের মতো খেলোয়াড়রা একাদশে জায়গা পায়নি। এখন সার্বিকভাবে দলের মধ্যে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী