আবারও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১৫:৫৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৫:৫৭

আবারও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গাঙ্গুলী। কলকাতার আনন্দ বাজারের খবর, মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি। বুধবার ব্যথা বাড়লে সকালেই তাকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। তবে এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

গাঙ্গুলীর ঘনিষ্ঠ একজন দ্য হিন্দুকে বলেছেন, ‘চিকিৎসকেরা যা যা করণীয় করছেন। তার পরেই বোঝা যাবে পরিষ্কার চিত্রটা আসলে কী।’

সর্বশেষ ২ জানুয়ারি একইভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ‘প্রিন্স অব ক্যালকাটা।’ রুটিন মেনে জিম করছিলেন। শুরুতে পিঠের দিকে ব্যথা অনুভব করার পর মাথা ঘুরে পড়ে যান। অবশ্য পরে জানা গেছে, মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে বুকে ব্যথা অনুভব করছিলেন। সেই ঘটনায় তাকে হাসপাতালে থাকতে হয় ৫দিনের মতো। তখন তার হৃদপিন্ডে তিনটি ব্লক ধরা পড়েছিল। যে কারণে প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টির পর বুকে দুটি স্টেন্টও বসানো হয়। তার পরেই তিনি সুস্থ হয় বাড়ি চলে যান ৭ জানুয়ারি।

/এফআইআর/  
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী