তামিম ০, শান্ত ০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৩

তামিম ইকবালের ওপেনিং সঙ্গী কে হবেন- চট্টগ্রাম টেস্ট শুরুর আগে বাংলাদেশের একাদশ নিয়ে এই প্রশ্নটা ঘুরপাক খেয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে সুযোগ হয় সাদমান ইসলামের। লম্বা সময় পর ক্রিকেটে ফিরে এই ওপেনার প্রথম ইনিংসে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন ফিফটি করে। কিন্তু তামিম? যার সঙ্গী ‘খোঁজা’ হচ্ছিল সেই তিনিই ব্যর্থতার চোরাবালিতে আটকে গেলেন!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৯ রান করা তামিমের দ্বিতীয় ইনিংসে অবস্থা আরও খারাপ। এবার তো রানের খাতাই খোলা হয়নি বাঁহাতি ওপেনারের।

বাংলাদেশের নতুন ‘নাম্বার থ্রি’ স্থায়ী করার পরিকল্পনা। সে কারণেই ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানকে সরিয়ে তিন নম্বরে জায়গা করে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। টেস্টেও এই ব্যাটসম্যানের ওপর আস্থা টিম ম্যানেজমেন্টের। তাই মুমিনুল হককে চারে নামিয়ে ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গা দেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটসম্যানকে।

কিন্তু ফল? প্রথম ইনিংসে ২৫ রান করে উইকেট বিলিয়ে আসার পর দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারলেন না শান্ত!

তামিম ও শান্ত দুজনই ‘ডাক’ মেরেছেন চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে। আর দুজনকেই প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন রাকিম কর্নওয়াল। দীর্ঘদেহী এই স্পিনারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফেরেন তামিম। ওই ওভারেই কর্নওয়াল স্লিপে জার্মেইন ব্ল্যাকউডের হাতে ক্যাচ বানান শান্তকে। মাত্র তিন বলের ব্যবধানে দুই ব্যাটসম্যানকে হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ। স্বাগতিকদের স্কোর তখন ২ ওভারে ২ উইকেটে ১ রান।

ওই জায়গা থেকে দলকে টেনে তোলার চেষ্টা শুরু অধিনায়ক মুমিনুল ও ওপেনার সাদমানের। তবে সাদমানের প্রতিরোধ বেশিক্ষণ টিকেনি। ৪২ বলে ৫ রান করে আউট হয়েছেন তরুণ ওপেনার।

তার বিদায়ের পর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের স্কোর ছিল ১৪.১ ওভারে ৩ উইকেটে ৩৩। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৯ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ লিড পায় ১৭১ রানের।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের