বাংলাদেশ-উইন্ডিজ টেস্টে জুয়াড়ি সন্দেহে তিন ভারতীয় আটক

চট্টগ্রাম প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:১১

চট্টগ্রামে জুয়াড়ি সন্দেহে তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে শনিবার। বিকালে নগরীর পাহাড়তলী থানাধীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম।

আটক তিনজন হলেন- সুনীল কুমার (৩৫), সানী ম্যাগু (৩২) ও চেতন শর্মা (৩৪)। 

হাসান ইমাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গেট থেকে এই তিন ভারতীয় নাগরিককে আটক করে এনএসআই। পরে তাদেরকে থানা হেফাজতে প্রেরণ করা হয়। তারা ধারণা করছেন, এই তিনজন জুয়াড়ি নেটওয়ার্কের সদস্য।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট নিয়ে জুয়া পরিচালনা করতেই তারা চট্টগ্রামে এসেছেন। আটককৃতদের মোবাইলে এ সংক্রান্ত কিছু ভিডিও পাওয়া গেছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি। জুয়াড়ি হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছেন- তারা তিনদিন আগে ব্যবসা করার উদ্দেশে চট্টগ্রাম এসেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী