শেষ টেস্টে মুশফিকের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৫

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টানা দুটি টেস্টের হারই দগদগে ক্ষত তৈরি করেছে বাংলাদেশ শিবিরে। সেখানে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে প্রথমদিন থেকেই কোণঠাসা ছিল মুশফিকরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার দিনই প্রতিপক্ষকে তারা চেপে ধরেছিল। মূলত শেষ দিনে অভিষিক্ত মায়ার্সের ব্যাটিং বীরত্বেই হেরে যায় স্বাগতিকরা। এখন লজ্জার এই হারের ক্ষতে প্রলেপ দিতে ঢাকায় শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মুশফিকের কণ্ঠে।

হতাশা কাটানোর মিশন সামনে নিয়ে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে জয় পেতে উন্মুখ হয়ে আছেন মুশফিকরাও। নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে মুশফিক সেই কথা জানিয়েই সতীর্থদের উজ্জীবিত করতে চাইলেন। বুধবার ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রথম ম্যাচ আমাদের অনুকূলে যায়নি। কিন্তু আমরা জানি কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। প্রত্যেকে তাদের সেরাটা দিতে এবং দৃঢ় মানসিকতা দেখাতে প্রস্তুত। আমরা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবিলা করতে যাচ্ছি, দলের জন্য দোয়া করবেন। আমরা জিতবোই।’

First match did not go our way, but we know how to fight back. Each and everyone is ready to give the best and show...

Posted by Mushfiqur Rahim on Tuesday, February 9, 2021
/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান