সাকিবের মতো মোস্তাফিজকেও ছুটি দেবে বিসিবি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৬

এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএলকেই বেছে নিয়েছেন সাকিব আল হাসান। চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। তার মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমানও। যিনি এরই মধ্যে এই বিষয়ে কথা বলতে বিসিবি প্রধানের সঙ্গে দেখা করেছেন। এখন মোস্তাফিজ প্রসঙ্গে বিসিবির অবস্থান কী হবে? বোর্ড প্রধান নাজমুল হাসান অবশ্য বলেছেন, সেক্ষেত্রেও কোনও ব্যতিক্রম হবে না। মোস্তাফিজ ছুটি চাইলে তাকেও অনুমতি দেবে বিসিবি!

মোস্তাফিজ অবশ্য দুই মৌসুম পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েছেন। প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন। শেষ আসরে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার তাকে ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড সভা শেষে নাজমুল হাসান মোস্তাফিজ প্রসঙ্গে বলেছেন, ‘মোস্তাফিজের ব্যাপারেও আমরা জোর করবো না। দেশের হয়ে কেউ খেলতে না চাইলে তাকে তো জোর করার কিছু নেই। তাছাড়া জোর করে খেলিয়েতো লাভ নেই। কেউ চাইলে খেলবে, কেউ চাইলে খেলবে না। মোস্তাফিজ যদি খেলতে যেতে (আইপিএল) চায়, তাহলে আমাদের কোন বাধা থাকবে না।’

অবশ্য মোস্তাফিজ এরই মধ্যে দেখা করেছেন বিসিবি প্রধানের সঙ্গে। দুজনের কথোপকথনের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নাজমুল হাসান, 'মুস্তাফিজ আমার সাথে দেখা করতে আজকে এসেছিল। আমাকে বলেছে সে আইপিএলে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি দেখো, এখানে আমার কিছু বলার নাই। তুমি যদি খেলতে চাও, ওখানে যেতে চাও, আমাদেরকে একটা চিটি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাবোনা। বার্তাটা সবার জন্য একদম পরিষ্কার। এটা সাকিবের জন্য কোনও সিদ্ধান্ত নিচ্ছিনা। এটা সবার জন্যই সমান।'

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী