‘সাকিব তিন বছর আগেই টেস্টে খেলতে চায়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৩

গত বছর ১৬ ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তিতে কিছুটা নতুনত্বও আনা হয়েছিল। সীমিত সংস্করণ ও বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য আলাদা ক্যাটাগরি করা হয়েছিল। এবার কেন্দ্রীয় চুক্তিতে আরও কিছু বিষয় যুক্ত করার কথা জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

নিষেধাজ্ঞার কারণে এমনিতেই গত বছরের চুক্তিতে ছিলেন না সাকিব আল হাসান। এবার অবশ্য ফেরার সুযোগ থাকলেও সেটি হচ্ছে না! এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে সাকিব আইপিএলেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যার এমন সিদ্ধান্ত ভবিষ্যতে জুনিয়র ক্রিকেটারদের জন্যও নেতিবাচক বার্তা দিতে পারে। এই কারণে নতুন কেন্দ্রীয় চুক্তিতে বেশ কিছু বিষয় যুক্ত করার কথা ভাবছে বিসিবি। সংবাদ মাধ্যমকে সোমবার তেমন কথাই জানালেন নাজমুল হাসান, 'আমরা আজ এই ব্যাপারে আলোচনা করেছি, আমরা ওদের (জাতীয় দলের ক্রিকেটারদের সাথে) সাথে একটা চুক্তি তৈরি করবো। অবশ্য এখনো কোনও চুক্তি করিনি। নতুন এই  চুক্তিতে নতুন কিছু বিষয় যুক্ত হবে। পরিষ্কারভাবে লেখা থাকবে, কে-কোন ফরম্যাট খেলতে চায়, তাদেরকে বলতে হবে। তাদের যদি ওই সময়ে অন্য কোন খেলা থাকে, এটাও জানাতে হবে। তখন এই চুক্তিতে যারা সই করবে, তাদের তো আমরা তখন যেতে দেবো না।'

আগে ব্যক্তিগত সিদ্ধান্তে বিষয়টি হয়ে থাকলেও এখন চুক্তির মাধ্যমে তা পরিষ্কার করতে চাইছে বিসিবি, ‘এখন ব্যাপারটা ওপেন। আগে এটা ছিল ব্যক্তির ওপর, এখন আমরা কাগজে-কলমে লিখিত নিয়ে নিবো। কারও বলার কিছু থাকবে না। এটাই মেনে নিতে হবে- যে খেলবে না, সে খেলবে না।'

টেস্ট ক্রিকেটের ব্যাপারে সাকিবের অনীহা বেশ পুরনো। বিষয়টি উল্লেখ করে বোর্ড সভাপতি বলেছেন, 'সাকিবকে কি জোর করে খেলানো যাবে না? ওকে ছুটি না দিলে কী করতো? হয়তো খেলতো। কিন্তু আমরা এটা চাইনা। আমরা চাই যারা খেলাটাকে ভালোবাসে তারাই খেলুক। জোর করে আমি খেলাতে চাইনা। সাকিব তো আরও তিন বছর আগেই টেস্টে খেলতে চায়নি। ওতো এমনিতেই টেস্টের প্রতি আগ্রহ দেখায়নি। তখন তো ওকে টেস্ট অধিনায়ক করে দেওয়া হল। জোর করেতো চেষ্টা করলাম। কিন্তু আসলে জোর করে খেলানোর মানে হয় না। আমার মনে হয় তাতে করে আমরা ভবিষ্যতে আগাতে পারবো না। আমরা যখন জানবো এই কয়জন প্লেয়ার টেস্ট খেলতে চায় না, তখন তো তাদের বিকল্প নিয়ে চিন্তা করতে পারবো। হয়তো সময় লাগবে, লাগুক। কিন্তু ভবিষ্যতের জন্য আমাদেরই ভালো হবে।'

তাহলে দল গঠন কঠিন হবে কিনা? এমন প্রশ্নে নাজমুল হাসান বলেছেন, 'কোন অসুবিধা হবে না। চুক্তিটা হয়ে যাক। চুক্তির তালিকা আসুক, সবকিছু ঠিক হয়ে যাবে। ওরা সবাই (সিনিয়র) যদি লিখে দেয় আমরা কেউ জাতীয় দলের হয়ে খেলতে চাই না, আমি এখনই রাজি। তবে আমাকে অবশ্যই জানতে হবে। ট্যুরের আগে যেয়ে বললে হবে না। হঠাৎ করে সিরিজের আগে আওয়াজ শুনি একটা, এগুলো চাচ্ছি না। খেলতে না চাইলে আগেই বলতে হবে, সিরিজের আগে না। ওরা না খেললে আমাদের সময় লাগবে, আমি একটা বছর সময় চাই। একবছর পরে কাউকে লাগবেও না, কোন অসুবিধা নেই।'

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম