১০০ বলের ক্রিকেট: সাকিব-তামিমদের কেউ নেয়নি

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৬

২০১৯ সালের ড্রাফটেও ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু তাদের দিকে কেউ আগ্রহ দেখায়নি। যদিও করোনাভাইরাসের কারণে গত বছর ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ শুরুই করতে পারেনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ বছর আবার নতুন ফরম্যাটের প্রতিযোগিতাটি শুরুর লক্ষ্যে হয়ে গেল আরেকটি প্লেয়ার্স ড্রাফট। কিন্তু এবারও সাকিব-তামিমকে নেয়নি প্রতিযোগিতার আট দলের কেউ।

বাংলাদেশ থেকে ডাফটে ছিলেন মোট আট ক্রিকেটার। সাকিব-তামিম ছাড়াও ছিলেন ছয় ক্রিকেটার- ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও সাব্বির রহমান। আবু হায়দার, সৌম্য ও তাসকিনের ভিত্তিমূল্য ধরা না হলেও ৪০ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছিল লিটন, ইমরুল ও সাব্বিরের।

অন্যদিকে সাকিব ও তামিমসহ ১০ ক্রিকেটারের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ লাখ পাউন্ড। এই ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার দল না পেলেও পেয়েছেন কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, কাগিসো রাবাদা ও ডেভিড ওয়ার্নার।

২০১৯ সালের ড্রাফটে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন ১১ ‍ক্রিকেটার। সেবার ছিলেন মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানও। আর এবার ছিলেন আট ক্রিকেটার। কিন্তু দুইবারের একবারও কোনও বাংলাদেশি ক্রিকেটারের দিকে আগ্রহ দেখায়নি আট ফ্র্যাঞ্চাইজি।

পুরনো ড্রাফট অনুযায়ী রশিদ খান খেলবেন ট্রেন্ট রকেটসে, সাউদার্ন ব্রেভে আন্দ্রে রাসেল, নর্দার্ন সুপারচার্জার্সে অ্যারন ফিঞ্চ ও বার্মিংহাম ফিনিক্সের হয়ে মাঠ মাতাবেন কেন উইলিয়ামসন।

আগামী জুলাইয়ে শুরু হওয়ার কথা ১০০ বলের নতুন এই টুর্নামেন্ট।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে