লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে বিশ্বকাপ বাছাইয়ের ৫৪১টি ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৭

বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে আরও একধাপ এগিয়ে গেলো আইসিসি। এবার তিন বিশ্বকাপের বাছাই ম্যাচ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখার সুযোগ পাবেন ক্রিকেট ভক্তরা। 

এই সম্প্রচারের জন্য আইএমজির সঙ্গে চুক্তি করেছে আইসিসি। যার মাধ্যমে ক্রিকেট ভক্তরা ছেলেদের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ বিশ্বকাপ এবং মেয়েদের ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই ম্যাচগুলো দেখা যাবে স্ট্রিমিংয়ে। সব মিলে ম্যাচ থাকছে ৫৪১টি!   আর এবারই প্রথম এমনটা হতে যাচ্ছে যে, ৮০টি সহযোগী দেশের ম্যাচগুলো লাইভ স্ট্রিম হবে বিশ্বব্যাপী। চুক্তির স্থায়ীত্ব ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত। 

আইসিসির প্রধান নির্বাহী মানু সাহনিও জানালেন তাদের লক্ষ্যের কথা, ‘আইএমজির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। যাতে আগের তুলনায় ভক্তদের কাছে আরও বেশি ক্রিকেট পৌঁছে দিতে পারি।’

এই কাভারেজের আওতায় থাকবে হাঙ্গেরি, রোমানিয়া ও সার্বিয়ার মতো দেশগুলোর পারফরম্যান্সও। যারা এবারই প্রথম ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিচ্ছে।

এছাড়া মেয়েদের ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও প্রথমবার অভিষেক হচ্ছে ৮টি নতুন দলের। এরা হলো-ভুটান, বোটসওয়ানা, ক্যামেরুন, ফ্রান্স, মালাউই,মিয়ানমার, ফিলিপাইন ও তুরস্ক। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি