আইরিশদের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতলো সাইফরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৮

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ১৫১ রানে থামিয়ে দিয়েছিলেন তানভীর ইসলাম। সেই তানভীর দ্বিতীয় ইনিংসে হয়ে উঠলেন আরও ভয়ঙ্কর। বাঁহাতি এই স্পিনার তুলে নিলেন ৮ উইকেট। সবমলিয়ে ম্যাচে ১৩ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছেন আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তার উজ্জ্বল পারফরম্যান্সে চার দিনের ম্যাচটি এক ইনিংস ও ২৩ রানে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল।

রবিবার ইনিংস ব্যবধানে জিততে বাংলাদেশের ১২৭ রানের মধ্যে ৬ উইকেট তুলে নিতে হতো! সেই পরিকল্পনাতে সফল ছিল সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। ২৩ রান আগেই তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে সফরকারী দলকে অলআউট করে দেয় স্বাগতিকরা।

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল আয়ারল্যান্ড উলভস খ্যাত দলটি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বিপদে পড়ে যায় আইরিশরা। আগের দিন শেষ বিকালে তানভীরের ঘূর্ণির সামনে ভেঙে পড়ে টপ অর্ডার। রবিবার সকালে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন তানভীর। একে একে সাজঘরে ফেরান আইরিশদের ৮ ব্যাটসম্যানকে। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক হ্যারি টেক্টর। ১৩৭ বলে৭ চারের সাহায্যে ৫৫ রানের ইনিংস আসে এই আইরিশ ব্যাটসম্যানদের কাছ থেকে। তাতেও পরাজয় রোখা যায়নি তানভীরের কারণে।

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে আইরিশদের গুঁড়িয়ে দেওয়া বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে ২৮.৩ ওভারে ৫১ রান খরচায় নিয়েছেন ৮ উইকেট। বাকি দুই উইকেটের একটি এবাদত হোসেন ও সাইফ হাসান ভাগাভাগি করে নেন।

এর আগে ইয়াসির আলীর চমৎকার ব্যাটিংয়ে বড় লিড পায় বাংলাদেশ ইমার্জিং দল। যদিও আক্ষেপে পুড়ছেন ইয়াসির, সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে আাউট হয়ে গেছেন। ৯২ রানের ইনিংসটি তিনি সাজান ৮ চার ও ৫ ছক্কায়। তার ব্যাটে ভর দিয়ে ৯০.৪ ওভারে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩১৩ রান করে সাইফরা।প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ‘এ’ দল গুটিয়ে যায় মাত্র ১৫১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ‘এ’ দল: ৬৭ ওভারে প্রথম ইনিংসে ১৫১/১০ (ক্যাম্ফার ৩৯, টাকার ২০, ম্যাককলাম ১৯; তানভীর ৫/৫৩, সাইফ ২/১৭) ও দ্বিতীয় ইনিংসে ৭৪.৩ ওভারে ১৩৯/১০ (টাক্টর ৫৫, ক্যাম্ফার ২২, দোহানি ২০; তানভীর ৮/৫১)।

বাংলাদেশ ইমার্জিং দল: প্রথম ইনিংসে ৯০.৪ ওভারে ৩১৩ (ইয়াসির ৯২, তানজিদ ৪১, সাইফ ৪৯, জয় ৪২; অ্যাডাইর ৩/২২, হিউম ৩/৫৬)।

ফল: বাংলাদেশ ইনিংস ও ২৩ রানে জয়ী।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি