মায়ের চিকিৎসা খরচ বহনে শাস্তি কমানোর আবেদন শাহাদাতের

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৩

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সতীর্থ ক্রিকেটার আরাফাত সানি জুনিয়রকে মারধরের ঘটনায় ৫ বছরের নিষেধাজ্ঞায় আছেন পেসার শাহাদাত হোসেন। এই অবস্থায় শাস্তি কমাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন তিনি। যেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন আবার।

নানা সময়ে বিভিন্ন বিতর্কিত কাণ্ডের জন্ম দেওয়া শাহাদাতের সর্বশেষ ঘটনাটি ছিল  জাতীয় ক্রিকেট লিগের সর্বশেষ আসরে। দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ ৫ বছরের নিষেধাজ্ঞা ও ৩ লাখ টাকা জরিমানা করা হয় তাকে।

ক্রিকবাজকে শাহাদাত জানিয়েছেন, শনিবার শাস্তি কমাতে বোর্ডের কাছে আবেদন করেছেন। কারণ ঘরোয়া ক্রিকেটে ফিরতে খুবই মরিয়া তিনি। যাতে ক্রিকেট খেলে ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে পারেন। শাহাদাত বলেছেন, ‘নিষেধাজ্ঞা কমাতে বোর্ডের কাছে আমি আবেদন করেছি। এখন সব কিছু তাদের ওপর নির্ভর করছে।’

এর পরেই তিনি অসুস্থ মায়ের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমার প্রতিযোগিতামূলক খেলায় ফেরাটা জরুরি। কারণ আমাকে ক্যানসারে আক্রান্ত মায়ের মেডিক্যাল বিল বহন করতে হবে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘আমি ক্রিকেট ছাড়া আর কিছু পারি না। আর নিজের কৃতকর্মের জন্যও আমি অনুতপ্ত। বিসিবিকে এও বলেছি, আমার বিরুদ্ধে আবারও যদি এ ধরনের অভিযোগ মেলে, তাহলে আর নিজের চেহারাই দেখাবো না।’

বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট ও ৫১টি ওয়ানডে খেলা শাহাদাত টি-টোয়েন্টিও খেলেছেন ৬টি। এর আগে গৃহকর্মী নির্যাতনের ঘটনায়ও নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী