সুজনকে আইনি নোটিশ পাঠাইনি: রকিবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ০০:০০আপডেট : ০৮ মার্চ ২০২১, ০০:০৫

জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে যাওয়ার অভিযোগে বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব। তবে ওই আইনি নোটিশের সঙ্গে কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন রকিবুল হাসান।

রবিবার (৭ মার্চ) রাতে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিষয়টি নিয়ে এত জল ঘোলা আমি করতে চাই না। তারপরও আমাকে বার বার কথা বলতে হচ্ছে! ও (সুজন) কক্সবাজারে যে আচরণ করেছিলো, তাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। তারপরও আমি এতোটুকু নিশ্চিত করতে পারি ওর নামে আমি কোনও লিগ্যাল নোটিশ পাঠাইনি।’

এর আগে রবিবার সকালে নোটিশ প্রদানকারী ওই আইনজীবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক অধিনায়ক রকিবুল হাসান একজন মুক্তিযোদ্ধা। তিনি খালেদ মাহমুদ সুজনের থেকেও জ্যেষ্ঠ ক্রিকেট অধিনায়ক। তাকে অপমানের ঘটনা আমার নজরে এসেছে। এ কারণে আমি সংক্ষুব্ধ হয়ে জনস্বার্থে এ নোটিশ পাঠিয়েছি।’

আইনজীবী মো. আবু তালেব বলেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে যাওয়ার ঘটনায় আগামী ৭ দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/আরআই/এমআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের