২ ঘণ্টার ক্রিকেট-জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২২:১৮আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:১৮

নিউজিল্যান্ডের মাটিতে কখনও জিততে পারেনি বাংলাদেশ। এমনিতেই সেখানকার কঠিন কন্ডিশন ভাবায়, এর ওপর আবার কোয়ারেন্টিন প্রোটোকলে স্বাভাবিক অনুশীলন করতে পারছেন না তামিম-মুশফিকরা। তবে যতটুকু সময় মিলছে, নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিচ্ছেন অনুশীলনে। আপাতত মিলেছে ২ ঘণ্টার অনুশীলনের অনুমতি। তবে স্বস্তির খবর হলো, শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা, আর দুই দিনের অপেক্ষা।

১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বাংলাদেশ দল স্বাধীনভাবে সব করতে পারবে নিউজিল্যান্ডে। তার আগপর্যন্ত ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করবে বাংলাদেশ দল। বন্দি-জীবনের মাঝে মাহমুদউল্লাহদের চলছে ২ ঘণ্টার ক্রিকেট-জীবন।

অবশ্য কোয়ারেন্টিনের মধ্যেই অনুশীলনের যে সুযোগটা পাচ্ছেন, তাতেই তৃপ্ত বাংলাদেশ দল। প্রাপ্ত সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে প্রস্তুত হচ্ছে তারা তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা অনুশীলন করতে পারছি। সুযোগ-সুবিধা ভালো। উইকেটগুলোও খুব ভালো। খুব ভালো অনুশীলন হচ্ছে।’

অনুশীলনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাচ্ছেন তারা, ‘যে ২ ঘণ্টা সময় পাচ্ছি, আমরা নিশ্চিত করছি যেন যথাযথ অনুশীলন করতে পারি। স্কিল অনুশীলন, রানিং বা ফিটনেস, ওই সময়টাতেই করছি। উপভোগ করছি। সবাই জানি যে, নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময়ই চ্যালেঞ্জিং এবং আমাদের জন্য কোনও কিছুই সহজ হবে না। দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। ব্যাটিং, বোলিং ফিল্ডিং- তিন বিভাগেই ভালো করতে হবে।’

দুই দিন পর কোয়ারেন্টিন শেষ হবে বাংলাদেশ দলের। দীর্ঘ অপেক্ষা শেষ হওয়ার আনন্দে আত্মহারা ক্রিকেটাররা। মাহমুদউল্লাহর ভাষায়, ‘দুই দিন আরও কোয়ারেন্টিন আছে। দোয়া করছি যেন আমাদের সবার ফল নেগেটিভ আসে। তারপর আমরা বাইরে যাব।’

ক্রাইস্টচার্চে কোয়ারেন্টিন শেষ করে বাংলাদেশ দল চলে যাবে কুইন্সটাউনে। সেখানে শুরু হবে দলের মূল প্রস্তুতি। মাহমুদউল্লাহরা পাঁচ দিনের ক্যাম্প করবেন কুইন্সটাউনে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে