‘মুক্ত’ হয়ে কুইন্সটাউনে গেলেন ক্রিকেটাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১৩:৩৭আপডেট : ১০ মার্চ ২০২১, ১৩:৪১

১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করে এখন পুরোপুরি মুক্ত ক্রিকেটাররা। আজ থেকে স্বাধীনভাবে চলা ফেরা করতে কোনও বাধা নেই তামিম-মুশফিকদের। পুরোপুরি মুক্ত হওয়ায় আজ স্থানীয় সময় সন্ধ্যায় ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে এরই মধ্যে পৌঁছেও গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ‘আজ স্থানীয় সময় বিকাল ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) হোটেল থেকে চেকআউট করে বাংলাদেশ দল। প্রায় তিন ঘণ্টা ক্রিকেটাররা ইচ্ছামত ঘুরে-বেড়ানোর পর স্থানীয় সময় সন্ধ্যায় কুইন্সটাউনের উদ্দেশে রওয়ানা হয়। সবাই সুস্থ ভাবেই কুইন্সটাউনে ফিরেছেন।'

মুক্ত হয়ে ক্রিকেটাররাও খুব আনন্দিত। সৌম্য সরকার তো সতীর্থদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘১৪ দিনের কোয়ারেন্টিন শেষ। এখন শুধু ক্রিকেট আর মুক্ত বাতাসের অপেক্ষায়।’

অবশ্য কুইন্সটাউনের উদ্দেশে যাত্রা করার আগে সোমবার চতুর্থবারের মতো করোনা পরীক্ষা করা হয় সফরকারীদের। সেই পরীক্ষায় সবার ফলও নেগেটিভ এসেছে। তাই আজই প্রথমবারের মতো পুরো দল একসঙ্গে হতে পেরেছে, একসঙ্গে ঘুরে বেড়ানোর অনুমতি পেয়েছে।

এখন কুইন্সটাউনে ৫ দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। ওখান থেকে ১৬ মার্চ পুরো দল চলে যাবে ডানেডিনে। আগামী ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়েই শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের লড়াই। এরপর ২৩ ও ২৬ মার্চ হবে বাকি দুটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি কেবল দিবা-রাত্রির।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম