প্রস্তুতি ম্যাচকে আত্মবিশ্বাসের জ্বালানি মনে করছেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১৭:৪২আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৭:৪২

তিন ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে কখনো জেতেনি বাংলাদেশ। তবে এবারের সফরে ব্যর্থতার সেই বৃত্ত ভাঙতে মুখিয়ে সফরকারীরা। সেই লক্ষ্যে মঙ্গলবার কুইন্সটাউনের প্রস্তুতিটাও মুশফিকুর রহিম-মেহেদী মিরাজরা ভালোভাবে সেরে রেখেছে। মিরাজ তাই জানালেন, সিরিজে ভালো করতে এই প্রস্তুতি ম্যাচ আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে কাজ দেবে বাংলাদেশ দলে!  

নিউজিল্যান্ডের উইকেট সাধারণত পেস নির্ভর হয়ে থাকে। তার পরেও অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডের সর্বশেষ সিরিজে আধিপত্য বিস্তার করতে দেখা গেছে স্পিনারদের। মিরাজও মনে করেন, নির্দিষ্ট কিছু বিষয় মেনে বোলিং করলে নিউজিল্যান্ডেও সাফল্য পাওয়া সম্ভব, ‘এখানে ভ্যারিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাকে ভেট্টরি বলেছে। বিশেষ করে আস্তে-জোরে মিক্স করে এবং লাইন লেংথটা ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি ফিল্ডিং সেট করে  লাইন লেংথ এবং ভ্যারিয়েশন অনুযায়ী বল করলে উইকেট বের করতে না পারলেও রানটা নিয়ন্ত্রিত করা যাবে। আমি চেষ্টা করছি, রানটা কীভাবে কম দেওয়া যায়।’

১৪ দিনের কোয়ারেন্টিন কাটানোর পর নিজেদের অবস্থা জানাটা জরুরি ছিল। তাই প্রস্তুতি ম্যাচ শেষে তৃপ্তির ঢেঁকুর হাফসেঞ্চুরি করা মিরাজের কণ্ঠে, ‘আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমরা শেষ ৭-৮ দিনের মতো অনুশীলন করেছি। ওখানেও প্রায় এক সপ্তাহ অনুশীলন করেছি কোয়ারেন্টিনের পরে। এখানে এসে এক সপ্তাহ অনুশীলন করার পর আজকে একটা ম্যাচ খেললাম। খুব ভালো লাগছে সবারই এবং দেখলাম সবাই খুব ভালো উচ্ছ্বাস নিয়ে ম্যাচটা খেলছে। বোলাররা খুব ভালো জায়গায় বল করছে। ব্যাটসম্যানরা খুব আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করছে। তাই আমি মনে করি, এই অনুশীলন ম্যাচটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের