করোনায় আরেকবার শিরোনামে পাকিস্তানের ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২১, ২২:৪৯আপডেট : ১৭ মার্চ ২০২১, ২২:৪৯

জৈব সুরক্ষা বলয়ে হচ্ছিল পাকিস্তান ‍সুপার লিগ (পিএসএল)। তবু আসে একের পর এক করোনাভাইরাসে আক্রান্তের খবর। শেষ পর্যন্ত কুড়ি ওভারের প্রতিযোগিতাটি স্থগিত করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই রেশ না কাটতেই প্রাণঘাতী ভাইরাসের থাবায় আরেকবার শিরোনামে পাকিস্তানের ক্রিকেট। একবার জাতীয় দলের এক খেলোয়াড় আক্রান্ত হয়েছেন করোনায়।

সামনেই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর পাকিস্তান দলের। এই সিরিজ দুটি সামনে রেখে আগামীকাল (বৃহস্পতিবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে প্রস্তুতি ক্যাম্প। সেখানে যোগ দেওয়ার আগে ঘোষিত স্কোয়াডের ৩৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়। সবাই নেগেটিভ এলেও একজনের ফল পজিটিভ এসেছে। পিসিবি অবশ্য তার নাম প্রকাশ করেনি।

লাহোরে রিপোর্ট করার পর শুক্রবার শুরু হবে দলের অনুশীলন। আক্রান্ত ক্রিকেটারের বৃহস্পতিবার আরেকটি পরীক্ষা করা হবে তার বাড়িতে। সেই ফল নেগেটিভ এলেই কেবল লাহোরে যেতে পারবেন তিনি। অবশ্য সেখানে গিয়েও অন্তত দুই দিন আইসোলেশনে থাকার পর যোগ দিতে পারবেন অনুশীলনে।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা করেন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। সীমিত ওভারের সিরিজটি ২ এপ্রিল শুরু হয়ে চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

প্রোটিয়াদের বিপক্ষে মিশন শেষে পাকিস্তান দল চলে যাবে জিম্বাবুয়েতে। সেখানে তিন টি-টোয়েন্টির সঙ্গে দুটো টেস্ট খেলবে বাবর আজমরা।

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের