মিরাজ যেন বাজপাখি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২১, ০৬:০০আপডেট : ২৬ মার্চ ২০২১, ০৬:০০

তামিম ইকবালের দারুণ অধিনায়কত্ব ও বল হাতে নিয়েই সৌম্য সরকারের বাজিমাত, অবশ্যই বাহবা পাবেন তারা। তবে টম ল্যাথামের উইকেটে সবচেয়ে বেশি কৃতিত্ব পাবেন মেহেদী হাসান মিরাজ। পয়েন্টে তিনি ‘বাজপাখি’ হয়ে উঠেছিলেন বলেই তো আগের ম্যাচের সেঞ্চুরিয়ানকে তাড়াতাড়ি ফেরাতে পেরেছে বাংলাদেশ।

দেখার মতো এক ক্যাচ নিয়েছেন মিরাজ। ক্রাইস্টচার্চের মতো জুটি গড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন ডেভন কনওয়ে ও ল্যাথাম। কোনও বোলারেই যখন কাজ হচ্ছিল না, তামিম তখন বল তুলে দেন সৌম্যর হাতে। বোলিংয়ে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট পান সৌম্য। যে উইকেটে মিরাজ কৃতিত্ব পাবেন সবচেয়ে বেশি। ল্যাথামের শট ঝাঁপিয়ে তালুবন্দি করেন তিনি।

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ল্যাথাম ওয়েলিংটনের তৃতীয় ম্যাচে আউট হয়েছেন ১৮ রানে। ৩৩ বলের ইনিংসটি তিনি সাজান ১ বাউন্ডারিতে। অধিনায়ককে হারিয়ে কিউইদের স্কোর ২৬ ওভারে ৪ উইকেটে ১২৮।

প্রথম দুই ওয়ানডেতে দর্শক হয়ে থাকতে হয়েছিল রুবেল হোসেনকে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েই নিজেকে চেনালেন এই পেসার। উইকেটের অপেক্ষায় থাকতে হয়েছে মাত্র ৯ বল। এখানেই থামছেন না তিনি, উইকেট উৎসবে দেখালেন, আগের দুই ওয়ানডেতে তার বোলিং কতটা মিস করেছে বাংলাদেশ!

মার্টিন গাপটিল ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাকে ফিরিয়ে রুবেলের উইকেট উৎসব শুরু। ডানহাতি পেসারের বল পুল করতে গিয়ে কিউই ওপেনার ধরা পড়েন মিড-অনে লিটন দাসের হাতে। নিজের পরের ওভারেই আবার উইকেট উদযাপন করেছেন রুবেল। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে একাদশে ফেরা রস টেলরকে ফিরিয়ে বাংলাদেশেকে দিয়েছে বড় উপহার।

যদিও তার আগে ছিল আক্ষেপের গল্পও। ১ বল আগেই টেলরের উইকেট পেতে পারতেন রুবেল। কিন্তু হয়নি মোস্তাফিজুর রহমানের ক্যাচ মিসে। মিডউইকেটে সহজ ক্যাচ ছাড়েন এই পেসার। পরের বলে টেলর একই জায়গা দিয়ে বাউন্ডারি হাঁকালে আক্ষেপ আরও বাড়ে। যদিও সেই আক্ষেপ জুড়াতে সময় লাগেনি। রুবেলের বলে টেলরের ব্যাট ছুঁয়ে আসা বল গ্লাভসবন্দি করতে এবার ভুল হয়নি মুশফিকুর রহিমের। ফেরার আগে টেলর করেন ৭ রান।

বাংলাদেশের ক্যাচ মিস চলছে ওয়েলিংটনেও। ফিরেছে সেই একই দৃশ্য! ক্রাইস্টচার্চে উইকেটের পেছনে নড়বড়ে মুশফিকুর রহিমই ফুটে উঠলেন ওয়েলিংটনের তৃতীয় ওয়ানডেতে। আবারও ক্যাচ ছেড়েছেন এই উইকেটকিপার। তবে তার ‘শাপমোচন’ করেছেন লিটন দাস। যে হেনরি নিকোলসকে দ্বিতীয় জীবন দিয়েছিলেন মুশফিক, তার ক্যাচই নিয়েছেন লিটন।

তাই তাসকিন আহমেদের আক্ষেপ দূর হতে সময় লাগেনি। ১ বল আগেই নিকোলসকে সাজঘরে ফেরানোর দারুণ সুযোগ তৈরি করেছিলেন এই পেসার। তার বাউন্স পাওয়া আউট সুইঙ্গার কিউই ওপেনারের ব্যাট ছুঁয়ে গেলে মুশফিক ঝাঁপিয়েও গ্লাভসে রাখতে পারেননি। উল্টো বল ছুটে গিয়ে দ্বিতীয় জীবনের সঙ্গে বাউন্ডারি পান নিকোলস।

হতাশায় ডুবে যাওয়া তাসকিন ও বাংলাদেশ ১ বল পরই পায় সাফল্য। নিকোলসের ব্যাট ছুঁয়ে যাওয়া বল গালিতে থাকা লিটন তালুবন্দি করতে ভুল করেননি। তাতে বাংলাদেশ পায় প্রথম উইকেট। আউট হওয়ার আগে বাঁহাতি ব্যাটসম্যান ২১ বলে ২ বাউন্ডারিতে করেন ২৬ রান।

নিকোলসের আউট পরপরই বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় সাফল্য। ওয়েলিংটনের ম্যাচে ‍সুযোগ পাওয়া রুবেল হোসেন এনে দিয়েছেন দ্বিতীয় উইকেট। এই পেসার ফেরান আরেক ওপেনার মার্টিন গাপটিলকে। আউট হওয়ার আগে গাপটিল ২৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ২৬ রান।

টস ভাগ্য এবারও বদলায়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে আবারও টস হেরেছে সফরকারীরা। ওয়েলিংটনের তৃতীয় ওয়ানডেতে অবশ্য কিউই অধিনায়ক টম ল্যাথাম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাই শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তাও ওয়েলিংটনের ম্যাচটির গুরুত্বপূর্ণ কম নয়। কেননা নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের খোঁজ এখনও চলছে তামিমদের। শেষ ওয়ানডেতে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় খেলছেন পেসার ‍রুবেল হোসেন।

নিউজিল্যান্ডের একাদশেও একটি পরিবর্তন। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ রস টেলর। তিনি ফেরায় জায়গা হারিয়েছেন উইল ইয়াং।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, রস টেলর, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক