বৃষ্টির পর মেহেদীর শিকার চ্যাপম্যান

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২১, ১৩:৩৩আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৩:৩৩

বৃষ্টির বিরতির পর আবারও উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪ ওভারে ৫ উইকেটে ১১৭ রান।

এর আগে নেপিয়ারে টস জেতে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি হেরে যাওয়ায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। এর পর নেপিয়ারের দুর্যোগপূর্ণ আবহাওয়াও আজ খুব ভাবাচ্ছে সফরকারীদের। তাই টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

প্রথম ওভারে এসেছিলেন স্পিনার নাসুম। কিন্তু আগের ম্যাচের মতো প্রভাব রাখতে পারেননি। গাপটিল ও অ্যালেন বাউন্ডারি মেরেই খেলা শুরু করেন এই ওভার। মার্টিন গাপটিল ও অ্যালেনের ঝড়ো শুরুতেই মনে হচ্ছিল আরও বিপজ্জনক হয়ে যাবে এই ‍জুটি। কিন্তও পাওয়ার প্লের মাঝেই তাদের বিদায় দিয়েছে বাংলাদেশ।

সবচেয়ে বেশি ঝড়টা ছিল তাসকিনের চতুর্থ ওভারে। অ্যালেন ও গাপটিল একটি করে ছয় মারেন। একবার অবশ্য অ্যালেনকে জীবন দেন মাহমুদউল্লাহ। তাসকিনের বল উড়িয়ে মারলেও ক্যাচ নিতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তবে শেষ বলে কোনও ভুল করেননি নাসুম। তাসকিনের এই ওভারেই ১০ বলে ১৭ রানে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালেন।

ষষ্ঠ ওভারে ফেরেন গাপটিলও। হাত খোলার চেষ্টায় ছিলেন কিউই ব্যাটসম্যান। কিন্তু সাউফউদ্দিনের বলে এক হাতেই তার অসাধারণ ক্যাচ নিয়েছেন তাসকিন। গাপটিল ফেরেন ২১ রানে। পরের ওভারের প্রথম বলে শরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে তালুবন্দি হন কনওয়ে। কিউই ব্যাটসম্যান ফেরেন ৯ বলে ১৫ রানে। যেটি ছিল শরিফুলের প্রথম আন্তর্জাতিক উইকেট। দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ায় শ্লথ হয়ে পড়েছিল রানের চাকা।

তবে বৃষ্টি হানার আগে কিছু শটস খেলে আবারও কিউইদের টেনে তোলার চেষ্টা করছিলেন ফিলিপস ও উইল ইয়ং। সেই ইয়ংকেই (১৪) অসাধারণ ঘূর্ণিতে সাজঘরে ফিরিয়েছেন মেহেদী।   

২০-২৫ মিনিটের মতো খেলা বন্ধ থাকার পর অবশ্য ঠিকই গড়ায় খেলা। বিরতির পর আবারও কিউইদের চাপে ফেলেন মেহেদী। ১৪তম ওভারে ফিরতি ক্যাচ নিয়ে চ্যাপম্যানকে (৭) বিদায় দেন এই অফস্পিনার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম