বাংলাদেশে জিতলেও ঘরের মাঠে পারেনি ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২১, ১৬:০৪আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৬:০৪

সেরা দল আসেনি বাংলাদেশে, বেশ কযেকজন নতুন ক্রিকেটাররা পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই দলটাই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে গেছে। স্বাভাবিকভাবেই এখান থেকে ভালো করে যাওয়া ক্রিকেটারদের সঙ্গে টেস্ট দলের নিয়মিত খেলোয়াড়দের নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দল সাজিয়েছিল ক্যারিবিয়ানরা। কিন্তু বাংলাদেশে জিতলেও নিজেদের মাঠে পারলো না তারা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ।

টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর থেকে ড্র টেস্টের সংখ্যা কমে গেছে অনেক। সেখানে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার দুটি টেস্টেই ফল আসেনি। প্রথম টেস্টের মতো অ্যান্টিগার শেষ টেস্টও ড্রতে শেষ হয়েছে।

যদিও দুটি টেস্টেই শ্বাসরুদ্ধকর শেষের প্রত্যাশা ছিল। কিন্তু হয়নি। কারণ জয়ের পিছে না ছুটে লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী ব্যাটিং করেছে দুই দল। প্রথম টেস্টে করেছিল ওয়েস্ট ইন্ডিজ, আর শেষ টেস্টে করেছে শ্রীলঙ্কা। অ্যান্টিগার দ্বিতীয় টেস্ট জিততে লঙ্কানদের লক্ষ্য ছিল ৩৭৭। চতুর্থ দিনের শেষ বিকেলে কোনও উইকেট না হারিয়ে ২৯ রান তোলায় শেষ দিনে সফরকারীদের দরকার ছিল ৩৪৮ রান। সেই লক্ষ্যে ২ উইকেট হারিয়ে তারা ১৯৩ রান তোলার পর ড্রতে শেষ হয় ম্যাচ।

জয়ের চিন্তা যে শ্রীলঙ্কার ছিল না, সেটা তাদের ব্যাটিংয়েই প্রমাণ। ওপেনার লাহিরু থিরিমানে ৩৯ রান করতে খেলেছেন ১১৪ বল, ক্রিজে ছিলেন ১৬৫ মিনিট। অধিনায়ক দিমুথ করুণারত্নে তার ৭৫ রানের ইনিংস খেলার পথে বল সামলেছেন ১৭৬টি, আর টিকে ছিলেন ২৪৪ মিনিট।

তাদের বিদায়ের পর ওশাডা ফার্নান্ডো ও দিনেশ চান্ডিমালও সত্যিকারের টেস্ট মেজাজে ব্যাট করেছেন। ওশাডা ১১৯ বলে অপরাজিত থাকেন ৬৬ রানে, আর চান্ডিমাল ১০* রান করতে খেলেন ৬৬ বল।

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে হারানো দুটি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ ও কাইল মায়ার্স।

এর আগে প্রথম ইনিংসে ৩৫৪ রান করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ঘোষণা্ করেছিল ৪ উইকেটে ২৮০ রানে। আর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করেছিল ২৫৮ রান।

ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ১২৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ৮৫ করা ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট। আর সিরিজসেরার পুরস্কার জিতেছেন বল হাতে আলো ছড়ানো শ্রীলঙ্কান পেসার সুরঙ্গা লাকমাল।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের