পরনে পিপিই মুখে জোড়া মাস্ক, সাকিব পুরোদস্তুর করোনা-যোদ্ধা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৯:৪৬আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:০১

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের সিরিজ বাদ দিয়ে আইপিএলকে বেছে নিয়েছেন সাকিব আল হাসান। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। ভারতে করোনার সংক্রমণ বেড়ে গিয়েছে, এর মধেই হতে যাচ্ছে আইপিএল। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে ক্রিকেটাররা করোনার বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছেন। সেই যুদ্ধে সামিল সাকিবও!

আজ (বৃহস্পতিবার) করোনার বিপক্ষে ‘যুদ্ধরত’ সাকিব একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। ছবিতে দেখা গেছে করোনা থেকে বাঁচতে নিজেকে পুরোপুরি সুরক্ষিত করে টিম বাসে উঠেছেন। পরনে পিপিই, মুখে জোড়া মাস্ক ও গলায় ট্রাভেল স্লিপিং পিলো। মাথায় মেডিক্যাল ক্যাপ। পুরোদস্তুর করোনা-যুদ্ধা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সাকিব ক্যাপশন দিয়েছেন, ‘করোনার সঙ্গে যুদ্ধ।’

গত ২৭ মার্চ অনেকটা নীরবেই ভারতে যান সাকিব। আগেভাগে ভারতে গেলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার পর গত শনিবার মুক্তি মিলেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এরপর থেকে দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করছেন সাকিব। বর্তমানে চেন্নাইয়ে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মুম্বাইয়ে পাঁচ দিনের অনুশীলন শেষে সাকিবদের কলকাতা নাইট রাইডার্স আজই গিয়েছে চেন্নাইয়ে। মুম্বাইয়ে অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচগুলোতেও অংশ নিয়েছেন তিনি। শেষ প্রস্তুতি ম্যাচে সাকিব ব্যাট হাতে ১০ বলে ১ চার ও ১ ছক্কায় ১৭ রান ও বোলিংয়ে ৪ ওভারে ১ মেডেনে ৮ রানে নিয়েছেন ২ উইকেট।

আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর জৈব সুরক্ষিত পরিবেশেও থাবা বসিয়েছে করোনা। বুধবার পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর চার ক্রিকেটার পজিটিভ হয়েছে। স্টেডিয়ামের বেশ কিছু মাঠকর্মীও আক্রান্ত হয়েছেন। তাই নিজেকে নিরাপদে রাখতে পিপিই, মাস্ক পরেই ভ্রমণ করেছেন সাকিব।

শুক্রবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর। ১১ এপ্রিল সাকিবদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

কলকাতার হয়েই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর টানা দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। পরবর্তী সময়ে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ।

আইপিএল এ পর্যন্ত মোট ৬৩ ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ৪৬ ইনিংসে করেছেন ৭৪৬ রান। হাঁকিয়েছেন ৭০ চার ও ২০ ছক্কা। সর্বোচ্চ ইনিংস ৬৬ রান। তার গড় ২১.৩১ ও স্ট্রাইক রেট ১২৬.৬৬। বল হাতে সাকিব নিয়েছেন ৫৯ উইকেট, ইকোনমি ৭.৪৬। ১৭ রান ৩ উইকেট তার সেরা বোলিং।

/আরআই/কেআর/

/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী