শ্রীলঙ্কা দলকে তিন দিন কোয়ারেন্টিনে থাকতেই হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১৮:১৩আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৮:১৩

এ মাসে বাংলাদেশ দল যাচ্ছে শ্রীলঙ্কায়। খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী মাসে আবার শ্রীলঙ্কা দল আসবে বাংলাদেশে, উদ্দেশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজের পরিকল্পনা এখনই সেরে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বিশেষ করে কোয়ারেন্টিন ইস্যু।

বাংলাদেশ সফরে এসে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে হবে লঙ্কান ক্রিকেটারদের। তারপরই মুক্তি মিলবে ‘বন্দি-জীবন’ থেকে। আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে নিশ্চিত ‍করেছেন বিষয়টি।

‘আগামী মে মাসে শ্রীলঙ্কা জাতীয় দল বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে খেলবে। এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। সফর শুরু করার আগে শ্রীলঙ্কান ক্রিকেটারদের তিন দিন রুম কোয়ারেন্টিনে থাকতে হবে। তারপর তারা অনুশীলন শুরু করতে পারবে। এরপর একটা অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাবে তারা।’- বলেছেন নিজামউদ্দিন।

করোনার বর্তমান পরিস্থিতিতে সিরিজটি আয়োজন কতটা কঠিন, এমন প্রশ্নে বিসিবি প্রধান নির্বাহী বললেন, ‘আমরা সবকিছু বিবেচনায় রেখেই প্রোগ্রাম করছি। তারপরও যদি কোনও অসুবিধা হয়, আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো।’

হুট করে করোনা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়াতে জাতীয় ক্রিকেট লিগ বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিবি। করোনা পরিস্থিতি উন্নতি না হলে বন্ধ রাখার সিদ্ধান্তে অটুট বিসিবি, ‘আমরা দুটি রাউন্ড শেষ করে তৃতীয় রাউন্ডের আগে একটা গ্যাপ নিয়েছি। যদি সবকিছু, পরিবেশ-পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে আবার এনসিএলটা শুরু করবো। এই পরিস্থিতিতে আসলে কিছু করার নেই।’

চলতি বছরের জুনে শ্রীলঙ্কাতে হওয়ার হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটিও তখনই। নিউজিল্যান্ডের সঙ্গে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত। ফলে যথাসময়ে এশিয়া কাপ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যদিও বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দলের প্রস্তুত থাকার কথা, ‘আমরা সদস্য দেশ হিসেবে বলতে পারি, আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি এশিয়া কাপের কোনও স্লট নির্ধারিত হয়, আমরা সেভাবে অংশগ্রহণ করবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী