সবচেয়ে ভালো টি-টোয়েন্টি বিশ্বকাপ করবে ভারত, সৌরভের ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২১, ২০:১১আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২০:১১

আইপিএল আয়োজন করতে রীতিমতো হিমশিম খাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কারণ ভারতজুড়ে নতুন করে করোনাভাইরাসের তাণ্ডব। ঘরোয়া প্রতিযোগিতা করতেই যেখানে দিনরাত এক হয়ে যাচ্ছে, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করা সম্ভব কিনা, সেই প্রশ্ন ওঠা যৌক্তিক। উঠেছেও। যদিও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর কণ্ঠে বজ্রধ্বনি! সাবেক অধিনায়কের ঘোষণা, সবচেয়ে ভালো বিশ্বকাপ আয়োজন ‍করবে ভারত।

শুক্রবার শুরু হয়েছে ১৪তম আইপিএল। চেন্নাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচটি দেখতে সব রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। ২ এপ্রিল পাঠানো সেই আমন্ত্রণবার্তায় দারুণ একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

সৌরভ লিখেছেন, ‘আমি আশাবাদী আগামী মৌসুমে সব স্বাভাবিক হয়ে যাবে এবং পূর্ণাঙ্গ ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করতে পারবো। একই সঙ্গে সবচেয়ে ভালো টি-টোয়েন্টি বিশ্বকাপ করবো আমরা।’

এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা পরিস্থিতির অবনতি হলেও সফল বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী বিসিসিআই প্রধান। শুধু বিশ্বকাপ কিংবা ঘরোয়া প্রতিযোগিতা নয়, বয়সভিত্তিক দলগুলোর খেলাও শুরু করে দিতে চান জুন-জুলাইয়ে।

চিঠির পরের অংশে সৌরভ লিখেছেন, ‘লম্বা সময় এই ধরনের বায়ো-বাবলের মধ্যে থাকার পরও সেরা পর্যায়ের ও চমৎকার ক্রিকেট উপহার দেওয়ার জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া খেলোয়াড়দের সবাই কৃতিত্ব পাওয়ার দাবিদার।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম