মুম্বাইয়ের বিপক্ষে ‘কৃপণ’ সাকিব, রাসেলের ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ২১:৫৫আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২১:৫৫

কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট সুনিল নারাইনকে বসিয়ে রেখে একাদশে জায়গা করে দিয়েছে সাকিব আল হাসানকে। উদ্বোধনী ম্যাচে ব্যাট-বল হাতে সাদামাটা পারফরম্যান্স করলেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন বাংলাদেশি অলরাউন্ডার। দলের সবচেয়ে কৃপণ বোলার সাকিব। আর শেষ দিকে বল হাতে তুলে নিয়ে চমক দেখিয়েছেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডার পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের দেখা।

আজ (মঙ্গলবার) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রাসেল, সাকিব, হরভজন সিং, বরুণ চক্রবর্তী ও প্যাট কামিন্সের বোলিংয়ের সামনে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি মুম্বাই। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মুম্বাই করেছে ১৫২ রান।

মুম্বাইয়ের রানের চাকা আটকে রাখতে বড় ভূমিকা রেখেছেন সাকিব। তার ৪ ওভারে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা মাত্র একটি বাউন্ডারি মারতে পেরেছেন। আগের ম্যাচে ৩৪ রান খরচায় ১ উইকেট নিলেও মঙ্গলবার ২৩ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট।

ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের হাতে বল তুলে দেন কলকাতা অধিনায়ক ইয়োন মরগান। প্রথম ওভারে ৪ রান দিয়ে চাপে ফেলে দেন মুম্বাইয়ের ব্যাটসম্যানদের। এক ওভার বিরতি দিয়ে সপ্তম ওভারে নিজের দ্বিতীয় স্পেল করেন সাকিব। এই স্পেলে বাকি ৩ ওভার সম্পূর্ণ করেন। শেষ ওভারের দ্বিতীয় বলে সূর্যকুমার যাদবের কাছ থেকে একটি বাউন্ডারি হজম করেন তিনি।

পরের বলে অবশ্য লং অনে শুভমান গিলের হাতে ক্যাচ বানিয়ে ৫৬ রান করা যাদবকে ফেরান সাকিব। সব মিলিয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে তার শিকার ১ উইকেট।

তবে উইকেট সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন রাসেল। মাত্র ২ ‍ওভার বল করেছেন তিনি। মাত্র ১৫ রান খরচায় এই পেসারের শিকার ৫ উইকেট। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। যদিও হয়নি। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন ঠিকই।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী